By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও কম দেওয়ার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও কম দেওয়ার অভিযোগ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত ও কম দেওয়ার অভিযোগ

Last updated: 2021/11/29 at 11:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো: মনিরুল ইসলামের বিরুদ্ধে উপকারভোগীর চাল আত্মসাত ও চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে উপকারভোগী মানসিক প্রতিবন্ধী শরিফা আক্তারের মামাতো ভাই মো: জাহাঙ্গীর হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার ফুপাতো বোন শরিফা আক্তার একজন মানসিক প্রতিবন্ধী। তার দুটি সন্তান রয়েছে। প্রতিমাসে ১০ টাকা দরে ৩০ কেজি চালে তার সন্তানদের খুব উপকার হত। কিন্তু অক্টোবর মাসের চাল শরীফার স্বাক্ষর দিয়ে ডিলার মনিরুল ইসলাম উত্তোলন করেছেন। আমরা এই অনিয়মের বিচার চাই।
শরীফার আপন ভাই আল আমিন শেখ বলেন, আমার বোনের চাল স্বাক্ষর জাল করে ডিলার উত্তোলন করেছেন। প্রতিবন্ধী বোনের জন্য সরকারের এই সহযোগিতা নিয়মিত রাখার দাবি জানান তিনি।
অন্যদিকে ৩০ কেজির মূল্যে ২৭ কেজি চাল প্রদানের অভিযোগ করেছেন কয়েকজন উপকার ভোগী। আনছার খান নামের এক ব্যক্তি বলেন, ৩০০ টাকায় ত্রিশ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতিবারেই আমাদেরকে ২৭ কেজি চাল দেওয়া হয়। চাল কমের বিষয়টি ডিলারকে জানালে কার্ড কেটে দেওয়ার হুমকী দেয়। আমরা গরীব মানুষ কোথায় যাব।
তেলিগাতী বাজার এলাকার আসাদ শেখ নামের এক ব্যক্তি বলেন, প্রায়ই শুনি ১০ টাকা কেজির চালে কম দেওয়া হয়। এ বিষয়ে কেউ অভিযোগ করলে, তার সাথে খারাপ ব্যবহার করেন ডিলার মনিরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, আমি কাউকে চাল কম দেইনি। শরীফা আক্তার একজন মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে ফিঙ্গারিং করতে পারেন না। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সুলভ মূল্য কার্ড আরেকজন দরিদ্র মানুষকে দিতে বলেছেন। সেই কারণে দুই মাস ধরে শরীফা চাল পাচ্ছে না। এর আগে নিয়মিত চাল পেয়েছেন শরীফা এমন দাবি করেন এই ডিলার।
বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুল হাকিম বলেন, কোন ডিলার কাউকে চাল কম দিতে পারবে না। একজনের চাল অন্য জন কোনভাবেই তুলতে পারবে না। এটা স্পষ্ট অন্যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম বলেন, ডিলার মনিরুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে শুনানীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 29, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় বাংলাদেশ
Next Article পাইকগাছায় ১৫০ বছরের শ্মশান ঘাট জবর দখল : থানায় জিডি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?