By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

Last updated: 2023/05/22 at 1:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস :  বাগেরহাটে বৃহত্তর খুলনার ইতিহাস নাম মৌলিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার বিকেলে বাগেরহাট শহরের এসিলাহা মিলনায়তনে গ্রন্থের লেখক বাগেরহাটের প্রথম জেলা প্রশাসক মোহাম্মদ রেজওয়ানউল হক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এড. মীর শওকত আলী বাদশা, ইতিহাসবিদ অধ্যক্ষ মাজহারুল মান্নান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবিরসহ জেলার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে বিনামূল্যে “বৃহত্তর খুলনার ইতিহাস” বইটি প্রদান করা হয়।

বৃহত্তর খুলনার ইতিহাস নামক এই গ্রন্থে ১৮টি অধ্যায় এবং ৮৪৮টি পৃষ্ঠা রয়েছে। এক হাজার ৭শ’ টাকা মূল্যের এই বইয়ে বৃহত্তর খুলনায় মধ্যযুগীয় শাসকদের শাসন, হিন্দু রাজ্যশক্তি, খুলনার তিন মহাকুমার বিভিন্ন ইতিহাস, সুন্দরবনের ইতিহাস ও তথ্য, বিভিন্ন সময়ে থাকা সংসদ সদস্যদের তালিকা, অর্থনৈতিক অবস্থা, জনপদ, সমাজ ও সংস্কৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে।এই বইটিতে বৃহত্তর খুলনার বেশকিছু গুরুত্বপূর্ণ মৌলিক তথ্য রয়েছে। বইটি পড়লে পাঠকরা খুলনার অজানা ইতিহাস জানতে পারবেন বলে দাবি লেখকের।

বইটির লেখক মোহাম্মদ রেজওয়ানউল হকের পূর্বপুরুষদের বসবাস ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে। ১৯৮৪ সালে বাগেরহাট মহাকুমা থেকে যখন জেলায় রুপান্তরিত হয়, তখন তিনি এখানে জেলা প্রশাসক ছিলেন। ১৯৪০ সালে জন্ম নেওয়া মোহাম্মদ রেজওয়ানউল হক  তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে বিবর্তিত বাগেরহাট একটি জনপ্রিয় বই।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাংবাদিক মামুন রেজার বোনের ইন্তেকালে বিএনপির শোক
Next Article সাতক্ষীরায় ল্যাবরেটরী ও ইন্ডরে চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 34 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 35 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 37 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?