
বাগেরহাট অফিস : ৫২তম মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসাবে গতকাল বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে শিশুদের দেশাত্মবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হাফিজ-আল-আসাদ এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতায় নির্ধারিত ৩টি বিষয়ে শতাধিক শিশু কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিপুল সংখ্যক শিশু কিশোর এতে অংশ নেয়। জেলা শিশু একাডেমী এর আয়োজন করে।

