By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে যুবলীগের সম্মেলনে হবে লক্ষাধিক যুবকের সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাটে যুবলীগের সম্মেলনে হবে লক্ষাধিক যুবকের সমাবেশ
জেলার খবররাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে যুবলীগের সম্মেলনে হবে লক্ষাধিক যুবকের সমাবেশ

Last updated: 2023/01/24 at 1:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোল্লা আব্দুর রব, বাগেরহাট : বাগেরহাটে লক্ষাধিক যুবকের সমাবেশ হবে জেলা যুবলীগের সম্মেলনে। এটি হবে যুবলীগের আদর্শ সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা আরও বেশি উজ্জিবিত হবেন। সারা বাংলাদেশে এই সম্মেলনকে আদর্শ হিসেবে বিবেচনা করা হবে। সোমবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বক্তারা বলেন, ১৬ বছর পরে বাগেরহাটে যুবলীগের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে স্মরনীয় করতে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনটি হবে দুই ধাপে। ২৫ জানুয়ারি দুপুরে অর্থ্যাৎ প্রথম ধাপে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সমাবেশ হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। দ্বিতীয় ধাপে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপের সম্মেলনে সম্ভাব্য প্রার্থী ও ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। এদিন বাগেরহাট জেলা যুবলীগের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক মাসের মধ্যে কমিটির অন্যান্যদের নির্বাচিত করবেন। বাগেরহাটে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি হবে। ইতি মধ্যে সভাপতি ও সম্পাদকের পদের বিপোরীতে ৯ জন তাদের আবেদনপত্র জমা দিয়েছেন।

জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ প্রমুখ। মতবিনিময় সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: রফিকুল ইসলাম, মৃনাল কান্তি জোতদার, জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ মোল্লা দোলন,মো: ফারুক তালুকদার, মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, হুমায়ুন কবির পলিনসহ বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, এ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরান প্রমুখ। এছাড়াও সম্মেলনে বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বন্ধকৃত পাটকল চালুর জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি
Next Article চৌগাছায় টাকা ছিনতাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 10 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 10 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?