By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
বাগেরহাট

বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

Last updated: 2023/02/25 at 11:10 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : সুন্দরবনের লোকালয়ে বেড়ে গেছে বাঘের আনাগোনা। প্রায়ই বাঘের আক্রমণের শিকার হচ্ছে খেটে খাওয়া বনজীবীসহ সাধারণ মানুষ। বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে সনাতন ধর্মালম্বীরা ঈশ্বরের নিকট প্রার্থনা করেছেন।

গত কিছুদিন আগে জিউধার ফরেস্ট এলাকায় আমুড়বুনিয়া গ্রামের অনুকুল গাইন নামে এক বনজীবী বাঘের আক্রমনের শিকার হয়ে ২১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চান্দেশ্বর টহল ফাড়ির ভেতরে এক সঙ্গে তিনটি বাঘকে ঘুরা ঘুরি করতে দেখা যায়।

বাঘ আতঙ্ক যেন কাটছেইনা উপকূলীয় এলাকার বনজীবিসহ সাধারণ মানুষের। দিন রাত মিলিয়ে স্থানীয় ফরেস্টের সহায়তায় পাহারা বসিয়ে অনেকটা আতঙ্কে সময় পার করছেন বনের পাশে থাকা স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাটাখালি ফরেস্ট এলাকায় বাঘের আক্রমণ থেকে রক্ষাপেতে ইশ্বরের কাছে প্রার্থনা করে বন দেবীর পূজা করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন বয়সের মানুষেরা।

জাউধার ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: শাজাহান মুক্তাদির জানান, আমার কর্মস্থল এলাকার এ পর্যন্ত পাঁচজন বিভিন্ন সময়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সবগুলোই ঘটনাই শুক্রবারে ঘটেছে। এর মধ্যে ৩ জন মারা গিয়েছেন দুজন ক্ষত চিহ্ন নিয়ে বেঁচে আছেন। শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত কাটাখালি এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বনদেবীর পূজায় মিলিত হয়েছিলেন। বাঘের আক্রমণ থেকে রক্ষায় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

তিনি আরও জানান বর্তমান সময়ে বাঘেদের প্রজনন মৌসুম চলায় সঙ্গিনিদের খুঁজতে-খুঁজতে অনেক সময় তারা লোকালয়ের দিক চলে আসে। তখনি অসাবধানতার বসত অনেকে বাঘের আক্রমণের শিকার হচ্ছে। এ ব্যাপারে আমারা মানুষকে সচেতনতা বৃদ্বির লক্ষে প্রচার প্রচারণা করে যাচ্ছি এবং বন এলাকায় স্থানীয়দের নিয়ে পাহারার ব্যবস্থা জোরদার করেছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৬ তরুণ-তরুণী
Next Article সাতক্ষীরায় শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 11 hours ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 11 hours ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?