By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাজার মূলধন বাড়লো ৮৮৯ কোটি টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বাজার মূলধন বাড়লো ৮৮৯ কোটি টাকা
অর্থনীতিজাতীয়

বাজার মূলধন বাড়লো ৮৮৯ কোটি টাকা

Last updated: 2023/03/04 at 3:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

টানা দরপতনের মধ্যে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। তবে দাম বাড়ার তালিকায় যে কয়টি প্রতিষ্ঠান নাম লিখিয়েছে, দাম কমেছে তার দ্বিগুণের। এরপরও গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৮৮৯ কোটি টাকা বেড়ে গেছে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ১১৫ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৮৮৯ কোটি টাকা।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১১টির। আর ২০৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪১ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে ৫ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে সূচকটি কমে ২ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ।

ডিএসই-৩০ মূল্যসূচক কমলেও প্রধান মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক। গত সপ্তাহে এই সূচক বেড়েছে এক দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ১০ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ কমে।

এদিকে, ডিএসইতে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ৭৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২৭৩ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৫ কোটি ৬৬ লাখ টাকা বা ৩১ দশমিক ৩৬ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৯২ কোটি ৫১ লাখ টাকা। সে হিসাবে এক সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ৭০১ কোটি ৪২ লাখ টাকা বা ৬৪ দশমিক ২০ শতাংশ। তবে মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ ২১ ফেব্রুয়ারি শেয়ারবাজার বন্ধ থাকায় গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

সবশেষ সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১২ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৩০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৯৭ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকা। ৯২ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, শাইনপুকুর সিরামিকস, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল এবং ওরিয়ন ফার্মা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ববাজারে কমেছে পণ্যের দাম, বেড়েছে দেশে
Next Article সাতদিনের নবজাতককে অপহরণ, লাখ টাকা মুক্তিপণ না দিলে হত্যার হুমকি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 33 minutes ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?