By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে: কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে: কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে: কাদের

Last updated: 2024/04/06 at 1:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের ঘটনায় থমথমে বান্দরবানের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

শনিবার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেল ওভারপাস, সাতটি ওভারপাস ও দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণের জন্য ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

সেতুমন্ত্রী বলেন- বিক্ষিপ্ত কিছু ঘটনা। এখানে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। চীন ও ভারত সীমান্তের কাছে চীন স্টেট নামে একটা স্টেট আছে। ওখানে কেএনএফ এর একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। তাদের সঙ্গে আগে আলোচনা হলেও কেন তারা বিদ্রোহ করল তা খতিয়ে দেখা হচ্ছে।

মিজোরামে বম জনগোষ্ঠী থাকার প্রসঙ্গ তুললে সেতুমন্ত্রী বলেন, মিজোরামের সঙ্গে সম্পর্ক আছে ঠিক জানি না। সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন থেকে মদদ দেওয়া হতে পারে। এখন তদন্ত চলছে। সব সত্যই বেরিয়ে আসবে।

গতবারের মতো এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়কে গাড়ি চাপ আছে, তবে যানজট থাকবে না।

আজ একইসঙ্গে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজার সকল লেনে ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি কার্যক্রম চালুসহ মেঘনা সেতু টোল প্লাজা-২ এর উদ্বোধন করেন সেতুমন্ত্রী।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যেভাবে উদ্ধার করা হয় অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে
Next Article বাংলাদেশে আইসিসির সম্প্রচার স্বত্ব পেল যে প্রতিষ্ঠান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 7 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 8 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সরকার

By Nayon Islam 16 minutes ago
অর্থনীতিজাতীয়

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

By Nayon Islam 19 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?