By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বার্লিনে চ্যাম্পিয়ন কেভিতোভা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বার্লিনে চ্যাম্পিয়ন কেভিতোভা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বার্লিনে চ্যাম্পিয়ন কেভিতোভা

Last updated: 2023/06/30 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলেন পেত্রা কেভিতোভা। রবিবার বার্লিন ওপেনের ফাইনালে ডোনা ভেকিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। চেক প্রজাতন্ত্রের এই তারকা এদিন ৬-২ এবং ৭-৬ (৮/৬) ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। সেই সঙ্গে ঘাসের কোর্টের ষষ্ট শিরোপা নিজের শোকেসে তুললেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা পেত্রা কেভিতোভা।

এর আগে মিয়ামি ওপেনের শিরোপা জিতেছিলেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক। এটা তার ক্যারিয়ারের ৩১তম ট্রফি। শিরোপা জয়ের দিক থেকে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এখন কেভিতোভার সামনে কেবল ভেনাস উইলিয়ামস। ৪৩ বছর বয়সী আমেরিকান কিংবদন্তির ট্রফির সংখ্যা ৪৯টি। ২০১৯ সালের পর এই প্রথম একই মৌসুমে একের অধিক শিরোপা জয়ের নজির গড়লেন পেত্রা কেভিতোভা। তবে ঘাসের কোর্টে এখন দুর্দান্ত গতিতে ছুটছেন তিনি। শেষ ১৩ ম্যাচের মধ্যে ১২টিতেই যে জয়ের স্বাদ পেয়েছেন উইম্বলডনের সাবেক এই চ্যাম্পিয়ন।

ডোনা ভেকিচকে হারিয়ে জার্মানির এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসেও জায়গা করে নিয়েছেন পেত্রা কেভিতোভা। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বার্লিন ওপেনের শিরোপা জয়ের নজির গড়লেন ৩৩ বছর ১১০ দিন বয়সী এই চেক তারকা। শুধু তাই নয়, ৩০ কিংবা তারও বেশি বয়সে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন কেভিতোভা। তার আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিস এভার্ট। ১৯৮৫ সালে।

সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডস্লামের মালিক পেত্রা কেভিতোভা। দুটিই আবার উইম্বলডনে। ২০১১ সালে প্রথমবার এই আসরের শিরোপা জয়ের স্বাদ পান তিনি, যা তার ক্যারিয়ারের প্রথম কোনো মেজর টুর্নামেন্ট। এরপর ২০১৪ সালে আবারও উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক দুই নাম্বার তারকা। এরপর অবশ্য নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে। তবে ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট কেটে ক্যারিয়ারের তৃতীয় মেজর শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। জাপানের নাওমি ওসাকার কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে কোর্ট ছাড়েন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ আগস্ট বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি
Next Article এই সরকারের অধীনে কখনো অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাজাতীয়মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন নজরুল ইসলাম মঞ্জু

By Online Desk 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?