By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিআরআই’র আওতায় আঞ্চলিক সংযোগ স্থাপনে আগ্রহী বাংলাদেশ-চীন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিআরআই’র আওতায় আঞ্চলিক সংযোগ স্থাপনে আগ্রহী বাংলাদেশ-চীন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিআরআই’র আওতায় আঞ্চলিক সংযোগ স্থাপনে আগ্রহী বাংলাদেশ-চীন

Last updated: 2023/05/28 at 2:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ ও চীনের কর্মকর্তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় আঞ্চলিক সংযোগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েদংয়ের মধ্যকার পররাষ্ট্র কর্মকর্তা পর্যায়ের ১২তম বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ।

চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দেন চীনের উপমন্ত্রী সুন ওয়েদং। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-গুয়ানঝু সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার জন্য চীনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে সময়মত আগ্রহপত্র দেয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই পক্ষ নিয়মিত কনস্যুলার কনসালটেশন চালু করতে সম্মত হয়েছে। বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তি এবং বায়োটেকনোলজিতে উদ্ভাবনের বিষয়ে চীনের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

অনলাইন জুয়া এবং মাদক পাচারের মতো উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা তৈরিতে চীন তার সহায়তার প্রস্তাব দিয়েছে। এছাড়াও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যকার চলমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ।

রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বহুপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয় দুপক্ষের বৈঠকে। চীনা পক্ষ বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, টেকসই এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের সহজতর করার কথা পুনর্ব্যক্ত করে। চীনের উপমন্ত্রী বলেন, দ্রুত প্রত্যাবাসন বাংলাদেশ, মিয়ানমার এবং সমগ্র অঞ্চলের জন্য উপকারী হবে।

পাইলট প্রজেক্টের প্রথম ব্যাচের প্রত্যাবাসনের সুবিধার্থে বাংলাদেশ ও মিয়ানমারের নিজ নিজ প্রতিনিধিদের মিয়ানমারে ‘গো এন্ড সি’ সফর এবং বাংলাদেশে ‘কাম অ্যান্ড টক’ সফরের ব্যবস্থা করার জন্য চীনের পক্ষ বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুরোনো আদলেই নির্বাচনকালীন সরকার!
Next Article মার্কিন ভিসানীতিতে মুখ শুকিয়ে গেছে বিএনপির: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
বাগেরহাট

রামপালে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 2 hours ago
জাতীয়

বছরজুড়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: ইসি মাছউদ

By Online Desk 2 hours ago
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয় জাতীয় সংসদ নির্ধারণ করবে

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?