By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Last updated: 2023/07/27 at 2:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারা পৃথিবীর মানুষ স্বীকার করেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায় না তারা তা মেনে নেয় না। তাই সুযোগ পেলেই মিথ্যাচার করে। এ দেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। আসলে বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আর জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বর্তমানে বিএনপি-জামায়াত আরেকটা ১৫ আগস্ট চায়। আমার আবেদন থাকবে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।

মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমার সন্তান যেন জয় বাংলা বলে। এ বিষয়ে আমরা যেন উদাসীন না থাকি। পরিবারের লোকজনের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য কি না করেছেন। ১৯৭৫-এর পর মুক্তিযোদ্ধারা পরিচয় দিত না। কেননা পরিচয় দিলে জীবনের হুমকি থাকে কিনা। শেখ হাসিনা এখন মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরও বাড়বে। তিনি মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাদের কবরকে একরকম ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে। যেন শত বছর হলেও মানুষ চিনতে পারবে। বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস করা হচ্ছে। এই নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধের সময় আমরা কত কষ্টে ছিলাম। মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে নিদারুণ জীবনযাপন করেছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে। এর নাম ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’। আমাদের লোকজন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি যাবে। ৫-৬ মিনিট বক্তব্য রেকর্ড করবে। ৯ মাস কীভাবে যুদ্ধ করেছে এই স্মৃতি সংরক্ষণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি করেছেন। কিন্তু এখনও অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে দেশকে অস্বীকার করা। সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, খোরশেদ আলম, মোহাম্মদ আলম, আবুল বশর, রাব্বানী উল্লাহ মিয়া, আবুল কাশেম ও চাটখিল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী প্রমুখ বক্তব্য দেন।

এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলী হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন শুরু
Next Article নির্বাচনের আগে-পরের পরিস্থিতিতে নজর রাখবে ইইউ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ: ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর

By Tanvir 44 seconds ago
জাতীয়

মানতে হবে চেইন অব কমান্ড: থানার ওসি সরাসরি ফোন করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে

By Tanvir 2 minutes ago
যশোর

এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশ: ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর

By Tanvir 44 seconds ago
জাতীয়

মানতে হবে চেইন অব কমান্ড: থানার ওসি সরাসরি ফোন করতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে

By Tanvir 2 minutes ago
জাতীয়

সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না : শ্রমমন্ত্রী

By Tanvir 4 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?