By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু
রাজনীতি

বিএনপিকে আদর্শিক দল হিসেবে দেখতে চায় মানুষ : আমীর খসরু

Last updated: 2025/09/27 at 3:41 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে ধ্যানধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন সেটা ধারণ করতে হবে। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে আমরা সেই বিএনপি দিয়ে দেশ গড়ে তুলতে পারব না।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিনি কার্নিভালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে আগামী দিনে রাজনীতি চলবে না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের দেশে রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা বলি কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রায়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ পায়, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে।
তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে। যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে। সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে। যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়।
তিনি বলেন, তারেক রহমানের স্পোর্টসের প্রতি উনার পরিবারের যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন এই কাজগুলো করছি। সুইমিং, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু। আগামী দিনে স্পোর্টসকে নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, এটা হয়ত অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।
স্পোর্টস একটা দেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে। স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস, যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না। আপনাকে মিলিটারি ভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাল্লাহ সেদিকে যাব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো। আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

জন্মভূমি ডেস্ক September 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রকৃতিকে রক্ষা করলে পর্যটকদের জন্য বাংলাদেশ হবে আরও আকর্ষণীয় : পরিবেশ উপদেষ্টা
Next Article তাপপ্রবাহে পুড়ছে দেশের ১৫ জেলা
আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?