By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়: মঈন খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়: মঈন খান
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়: মঈন খান

Last updated: 2024/02/26 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে নিহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা চাই একটি পরিবর্তন। যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার আবার বাংলাদেশের মানুষের হাতে ফিরে আসবে। দেশে একটি একদলীয় স্বৈরশাসকের পরিবর্তে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিলো ডামি ও বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে একদলীয় শাসন ও অলিখিত বাকশাল কায়েম হয়েছে।

ক্ষমতাসীনরা জনগণের নূন্যতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে মন্তব্য করে মঈন খান বলেন, আজ দেশে পরিবেশ পরিস্থিতি এমন যে, এখানে যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে সেটা হয়ে যায় অপরাধ। মানুষের যে মৌলিক অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার দেশের মানুষ সব হারিয়েছে। আমরা তার প্রতিবাদ করতে রাজপথে দাঁড়িয়ে কালোপতাকা দেখাতে চেয়েছি। কিন্তু মানুষের যে নূন্যতম অধিকার সরকার সেই অধিকারটুকু আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে গেছে।

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতা মঈন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নকল পাসপোর্ট ও এনআইডি তৈরি চক্রের ২৩ সদস্য গ্রেফতার
Next Article মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?