By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিএমএ খুলনা শাখার নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিত দু’প্যানেল মাঠে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > বিএমএ খুলনা শাখার নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিত দু’প্যানেল মাঠে
Uncategorized

বিএমএ খুলনা শাখার নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিত দু’প্যানেল মাঠে

Last updated: 2022/08/27 at 12:19 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভমি রিপোর্ট
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমর্থিত দু’টি প্যানেল প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। আজ (শনিবার) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। দু’গ্রæফই পূর্ণপ্যানেলে প্রার্থী দিতে সক্ষম হয়েছেন। একটি প্যানেলে রয়েছেন দীর্ঘদিন সভাপতির দায়িত্বে থাকা ডা: বাহারুল আলম অন্যদিকে একই সময়ে সাধারণ সম্পাদকের পদে থাকা ডা: মেহেদী নেওয়াজ।
সভাপতি পদপ্রার্থী ডা: বাহারুল আলমের প্যানেলে সাধারণ সম্পদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডা: জিল্লুর রহমান তরুণ। কোষাধক্ষ পদে ডা: প্রশান্ত কুমার বিশ্বাস। সহ-সভাপতি পদের জন্য ডা: ইয়াকুবুল আজাদ, ডা: মঞ্জুরুল মোর্শেদ, ডা: শেখ সুফিয়ান রোস্তম, ডা: সুতানু কুমার মন্ডল, ডা: দিদারুল আলম শাহীন ও ডা: সুমন রায় মনোনয়ন পত্র জমা দেন। অপর প্যানেলে সভাপতি পদের জন্য একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আছেন ডা: কিউ এম হামিদ আজগার, ডা: গাজী মিজানুর রহমান, ডা: খান ইউনুস তারিম ও ডা: মেহেদী নেওয়াজ। সাধারণ সম্পাদক পদের জন্য এ প্যানেল থেকে একক প্রার্থী হিসেবে ডা: মেহেদী নেওয়াজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি সভাপতি পদের জন্যও আরও একটি মনোনয়ন পত্র জমাদেন। এ প্যানেলে কোষাধক্ষ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ডা: কুতুবুদ্দিন মল্লিক। প্রশ্ন উঠেছে আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ডা; মেহেদী নেওয়াজ কোন পদ প্রত্যাহার করবেন ? চিকিৎসকদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ডা: মেহেদী নেওয়াজ সভাপতি পদে নির্বাচন করলে সম্পদক পদে আর কোন প্রার্থী নেই। সে ক্ষেত্রে ডা: জিল্লুর রহমান তরুণ বিনাপ্রতিদ্বি›দ্বতায় নির্বাচিত হবেন। আর তিনি যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন সেক্ষেত্রে সভাপতি পদে কে থাকবেন আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের পর পরিস্কার হবে।
আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। ২৪টি পদের জন্য মোট ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য অধ্যাপক ডা. খসরুল আলম মল্লিককে আহবায়ক এবং ডা. চন্দন কুমার সাহা, ডা. এসএম খালিদুজ্জামান ও ডা. জিএম শাফাত আলদ্বীনকে সদস্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। গঠিত নির্বাচন কমিটির উপর অর্পিত ক্ষমতা বলে তারা আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের দিন ধার্য্য করেন। আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 27, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে
Next Article সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?