By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের তারকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের তারকা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশের তারকা

Last updated: 2024/09/01 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্টের দলটি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। রিশাদের আগে তারা দলে টেনেছিল ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে।

ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল রিশাদের ক্যাটাগরি। মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি থান্ডার্স দলে কাউকে ডাকেনি। চতুর্থ দল হিসেবে ডাক পেয়েই হোবার্ট ডাক দেয় রিশাদকে। এরপর অ্যাডিলেড স্ট্রাইকার্সও কাউকে ডাকেনি।

পরের তিন ডাকে ব্রিসবেন হিট দলে টানে টম আলসোপকে, কিটন জেনিংস গিয়েছেন পার্থ স্কচার্সে আর সিডনি সিক্সার্স দলে নেয় জাফর চোহানকে।

ফেসবুক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। নিজেদের পেইজে পোস্ট করা ফটোকার্ডে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে দলের পক্ষ থেকে। রিশাদ এবারের আসরে নাম জমা দিয়েছিলেন ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন এমন শর্তে। হোবার্ট তাকে ডেকেছে লেগ স্পিনের শক্তিমত্তা বাড়াতে।

তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিমও একই শর্তে নাম জমা দিলেও ডাক পাননি কোনো দল থেকে। আর পুরো আসর খেলতে পারবেন এমন শর্তে নাম দিয়েছিলেন ৬ জন। পেসার হাসান মাহমুদ, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ছাড়াও এই তালিকায় ছিলেন দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামিম হোসেন পাটোয়ারি। বাকিদের মধ্যে ছিলেন ব্যাটার রনি তালুকদার এবং স্পিনার তাইজুল ইসলাম। রিশাদ ছাড়া কেউই ডাক পাননি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে
Next Article যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 15 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?