By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিদেশগামীদের রক্ত চুষে এজেন্সি, পাঠানোর নামে ১৪ লাখ কোটি লোপাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদেশগামীদের রক্ত চুষে এজেন্সি, পাঠানোর নামে ১৪ লাখ কোটি লোপাট
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিদেশগামীদের রক্ত চুষে এজেন্সি, পাঠানোর নামে ১৪ লাখ কোটি লোপাট

Last updated: 2024/12/08 at 12:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শেখ হাসিনার শেষ ১০ বছরে শুধু রিক্রুটিং এজেন্সিগুলো পাচার করেছে প্রায় ১৪ লাখ কোটি টাকা, যা দিয়ে করা যেত চারটি মেট্রোরেল। এ সিন্ডিকেটের মূল হোতা ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপিরা। এমন ভয়ঙ্কর তথ্য উঠে আসে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। শেখ হাসিনার দোসরদের ২৫টি এজেন্সি একচেটিয়া সিন্ডিকেট করে কর্মী পাঠাত বিদেশে। এই ২৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বেশিরভাগ অর্থপাচারের অভিযোগ আসে সেই সময় থেকেই।
২০২২ সালে চার বছর বন্ধ থাকার পর শ্রমবাজারের দ্বার খুলে মালয়েশিয়া। ওইসময় ২৫টি এজেন্সির চূড়ান্ত তালিকা মালয়েশিয়াকে পাঠায় শেখ হাসিনার সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর নেপথ্যে ছিল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আওয়ামী প্রভাব ও ঘুষ লেনদেন।
মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সরকারি ব্যয় খাতায় কলমে ৭৪৯৯০ টাকা থাকলেও প্রত্যেকের কাছ থেকে এজেন্সিগুলো নেয় গড়ে ৫৪৪০০০ টাকা। শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেনি। অন্যান্য দেশেও কর্মী পাঠাতে ঘটেছে এরকম ভয়ঙ্কর ঘটনা। এসব কর্মকাণ্ডে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্নিগ্ধা ওভারসিস লিমিটেড, ফেনী তিন আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটাল ইন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটাল ইন্টারন্যাশনাল এর নাম সহ আরো অনেক প্রতিষ্ঠান।
জীবনের উন্নতির তাগিদে লাখ লাখ দরিদ্র বিদেশগামীদের রক্ত চুষে এসব এজেন্সি মালিকরা হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক।এজেন্সিগুলোর পাতানো সিন্ডিকেট এবং বিদেশে ভুয়া কর্মী নিয়োগের ফাঁদে পা দিয়ে ইতোমধ্যে ভিটেমাটি সহ সর্বস্ব হারিয়েছেন ভাগ্য বদলের জন্য হাজার হাজার অভিবাসন প্রার্থী। অবশেষে মালয়েশিয়ায় শ্রমবাজারেও ফের স্বপ্নের দ্বার উন্মোচন হচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে। নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
নতুন বাংলাদেশের এমন শান্তিপূর্ণ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের কালো ছায়া আর না পড়ুক- এমন দাবি বিদেশগামী লাখ লাখ তরুনের। একইসঙ্গে অভিযুক্ত এজন্সিগুলোকে আইনের আওতায়া আনার দাবি জানিয়েছেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এ বছর ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা
Next Article ভারতকে উড়িয়ে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের বড় জয়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?