By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিদেশিদের পরামর্শ শুনব, কারো নিয়ন্ত্রণে থাকব না : ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদেশিদের পরামর্শ শুনব, কারো নিয়ন্ত্রণে থাকব না : ওবায়দুল কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিদেশিদের পরামর্শ শুনব, কারো নিয়ন্ত্রণে থাকব না : ওবায়দুল কাদের

Last updated: 2023/07/02 at 2:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিদেশিদের কথা ও ভালো পরামর্শ পেলে শুনব। তবে, কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব না। কারো প্রেসক্রিপশনে আগামী জাতীয় নির্বাচন হবে না। নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনেই নির্বাচন হবে।’

আজ রোববার (২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এখনও পুরোপুরি গণতন্ত্র চলে আসছে, এটা এখনও আমরা বলতে পারব না। আরও কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হোক, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ২০১৪ বা ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ আসে বারবার। যারা এই প্রসঙ্গ তুলছেন তাদের নিজ নিজ দেশের গণতন্ত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত। কাউকে খুশি করার জন্য না, প্রধানমন্ত্রী নিজেই বলছেন দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটাই সত্য। বিএনপি নির্বাচনে আসুক সরকার এখনও চায়। একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেশে হবে এটা আমরা চাই। তবে, বিএনপি যদি নির্বাচনে না আসে তা-ও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের এখন অগ্রাধিকার হচ্ছে সাধারণ মানুষের জীবনটাকে স্বস্তির করতে। এখন যে সমস্যা চলছে, এখান থেকে বের হওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের জীবনযাত্রায় স্বস্তি দিতে চেষ্টা করতে। আমরা সেটা করছি। এ সরকারের মেয়াদের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন বিশ্বে একটি অর্থনৈতিক সংকট চলছে। তাই বড় বড় প্রকল্পে এই মুহূর্তে হাত দেওয়া যাবে না। এখন আমাদের মনোযোগ দিতে হবে জিনিসপত্রের দামের ওপর, যাতে সাধারণ মানুষের জীবনটা স্বস্তির হয়।’

এ বছর ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও ঘরমুখো মানুষের জন্য স্বস্তিদায়ক ছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এমন একটা সরকার এখন আছে, যারা সত্যকে লুকোচ্ছে না। তাই বিএনপি যা—ই বলুক, দ্রব্যমূল্য নিয়ে এটা তাদের মনগড়া কথা। তাদের সময় খাওয়ার অভাবে মানুষ আত্মহত্যা করেছে। এখন জিনিসপত্রের দাম বাড়লেও একজন মানুষও না খেয়ে নাই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ বছর অ্যাক্সিডেন্টের হারও কম হয়েছে এখন পর্যন্ত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কিছু কিছু জায়গায় যানবাহনের ধীরগতি ছিল। তবে সার্বিকভাবে ঈদযাত্রা ভোগান্তি কম হয়েছে। ভবিষ্যতে আরও বেশি সমন্বিত উদ্যোগ নিলে এসব সমস্যা আরও কাটানো যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বাসের ধাক্কায় মহিলার মৃত্যু, আহত ৪
Next Article সাইবার ক্রাইমে ‘প্রিয়তমা’র নির্মাতা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?