By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিপিএল থেকে খুলনার বিদায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিপিএল থেকে খুলনার বিদায়
খেলাধূলা

বিপিএল থেকে খুলনার বিদায়

Last updated: 2023/02/05 at 2:55 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের লিগ পর্ব থেকে প্রথম দল হিসেবে বিদায় নিলো তামিম ইকবালের খুলনা টাইগার্স। শুক্রবার আসরের ৩৩ ও নিজেদের ১০ম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে পরাজিত হয়ে লিগ পর্বে নিজেদের দুই ম্যাচ বাকী থাকতেই বিদায় নিলো খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক শাই হোপ।

দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদের  ব্যাটিং ঝলকে ৩ ওভারে ৩০ রানের সংগ্রহ পায়  বরিশাল। তবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নেদারল্যান্ডসের পেসার পল ভ্যান ম্যাকেরেনের বলে বোল্ড হন  ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৩ রান করা বিজয়।।

বিজয় ফেরার পর  মাহমুদ ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান চাকা সচল রেখে ৩১ বলে ৪১ রান যোগ করেন। নবম ওভারে  বাঁ-হাতি স্পিনার  হাসান মুরাদের  শিকার  হয়ে মাহমুদ ফিরলে  ভেঙ্গে যায় জুটি। ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন মাহমুদ।

দলীয় রান ১০০ হবার আগে প্যাভিলিয়নে ফিরেন জাদরান। স্পিনার নাহিদুল ইসলামের প্রথম শিকার হওয়ার আগে জাদরান ২টি চারে ২৩ বলে ২৩ রান করেন ।

চার নম্বরে নেমেই মারমুখী ব্যাট করেন অধিনায়ক সাকিব আল হাসান। হাসানের করা ১১তম ওভারে ১টি করে চার-ছক্কা মারেন তিনি। ১৬তম ওভারে ২২ রান তুলেন সাকিব ও পাকিস্তানের ইফতিখার। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মার্ক দেওয়ালের ঐ ওভারে ইফতেখার ১টি করে চার-ছক্কা ও সাকিব ১টি ছয় মারেন।

১৮তম ওভারে বিদায় ঘটে সাকিবের। ম্যাককেরেনর দ্বিতীয় শিকার হয়ে ৩৬ রানে বিদায় নেন সাকিব। ২১ বল খেলে ১টি ও ৪টি ছক্কা মারেন সাকিব। ইফতিখারের সাথে চতুর্থ উইকেটে ৩৬ বলে ৫২ রান যোগ করেন সাকিব।

সাকিবের ফেরার ওভারে বরিশাল পায় ১৬ রান। ওভারের তৃতীয় বলে আফগানিস্তানের করিম জানাত ১টি চার ও শেষ দুই ডেলিভারিতে দু’টি ছক্কা মারেন ইফতেখার।

পেসার শফিকুল ইসলামের করা ১৯তম ওভারে ২০ রান নেন ইফতেখার ও জানাত। ইফতেখার ১টি ছয় ও জানাত শেষ তিন বলে ৩টি চার মারেন। শেষ ওভারের প্রথম বলে এবারের আসরের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন ইফতেখার। এজন্য ৩০ বল খেলেন তিনি। একই  ওভারের চতুর্থ বলে আউট হন  ৩টি চারে ৮ বলে ১৬ রান করা জানাত।  তার বিদায়ে উইকেটে এসেই চার মারেন মাহমুদুল¬াহ রিয়াদ। শেষ ওভারে ১০ রান পায় বরিশাল।  ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ২ রানে জীবন পাওয়া ইফতিখার। তার ইনিংসে ৩টি করে চার-ছয় ছিলো। খুলনার ম্যাককেরেন ৪৮ রানে ৩ উইকেট নেন।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  দ্বিতীয় ওভারেই উইকেট হারায় খুলনা। পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হন ৩ বলে ১ রান করা  তামিম ইকবাল।

তামিমের বিদায়ে উইকেটে এসেই ঝড় তুলেন হোপ। পাওয়ার প্লেতে হোপের ১৮ বলে ৩২ রানে খুলনা পায় ৪৭ রান। পাওয়ার প্লের শেষ ওভারের চতুর্থ বলে আয়ারল্যান্ডের এন্ডি ব্যালবির্নিকে ১২ রানে শিকার করেন পেসার খালেদ আহমেদ।

চার নম্বরে নামা মাহমুদুল হাসান জয়কে রানের খাতা খোলার আগে বোল্ড করেন সাকিব। অষ্টম ওভারে হোপকে শিকার করেন খালেদ। ২৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৭ রান করেন হোপ।

৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে চাপমুক্ত করেন ইয়াসির আলি ও নাহিদুল ইসলাম। উইকেটে সেট হয়ে রানের চাকা ঘুড়াতে থাকেন তারা। ১৫তম ওভারে ১শ রান পায় খুলনা। ১৬তম ওভারে ইয়াসিরের ২টি চার ও ১টি ছক্কায় ১৯ রান পায় খুলনা। ১৭তম ওভারে ছক্কা মেরে ৩৪তম বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইয়াসির।

জানাতের করা ১৮তম ওভারে ইয়াসির ও নাহিদুল বিদায় নেন। নাহিদুল ২৪ বলে ২৪ ও ইয়াসির ৩৮ বলে ৬০ রান করেন। ৫টি চার ও ৩টি ছক্কা মারেন ইয়াসির।

দলীয় ১৪০ রানের মধ্যে ইয়াসির-নাহিদুলের বিদায়ে হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় খুলনার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তুলে ম্যাচ হারে খুলনা। বরিশালের জানাত ২৯ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে লিগ পর্ব থেকে বিদায় নিতে হলো খুলনার।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি
Next Article খুলনায় বেড়েছে হত্যাকাণ্ড : ৫ দিনে খুন ৪, জখম ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
খুলনা

খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
জাতীয়

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

By জন্মভূমি ডেস্ক 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Online Desk 2 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?