By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিয়ের শর্তে যশোরে ধর্ষণ মামলার আসামির জামিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বিয়ের শর্তে যশোরে ধর্ষণ মামলার আসামির জামিন
যশোর

বিয়ের শর্তে যশোরে ধর্ষণ মামলার আসামির জামিন

Last updated: 2023/02/06 at 3:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরে এক ধর্ষণ মামলার আসামিকে বিয়ের শর্তে জামিন দিয়েছে আদালত জামিন শুনানিতে দুই পক্ষের উপস্থিতিতে ও তাদের সন্মতিতে এ আদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামানিক। পরে পিপির তত্বাবধানে হাজত খানায় পাঁচলাখ টাকার দেনমোহরে বিয়ে শেষ হয়। এরপর দুইপক্ষ একত্রিত হয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন। ব্যতিক্রমী এ আদেশে আলোড়ন সৃষ্টি হয় আদালত পাড়ায়। তারা এ ধরণের আদেশে সাদুবাদ জানান।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ৪ জানুয়ারি এক নারী মণিরামপুর থানায় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, তার নিকট এক আত্মীয়ের মাধ্যমে আসামির সাথে পারিবারিকভাবে বিয়ের কথা হয়। পরে দুইজনের সাথে কথাবার্তা চলতে থাকে। এরমাধে ওই যুবক তাকে যশোরের একটি হোটেলে এনে শারীরিক সম্পর্ক করে। এরপর থেকে বিভিন্ন স্থানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা। কিন্তু তারপর বিয়ের কথা বললেই নানা তালবাহানা করতে থাকে ওই যুবক। এক পর্যায় ওই যুবক ওই নারীকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।পরে ওই নারী বাধ্য হয়ে মণিরামপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। পরের দিন ৫ জানুয়ারি ওই যুবককে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ। ওই যুবক আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালত রোববার দুই পক্ষের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। রোববার আদালত বাদী ও বিবাদীর বক্তব্য শোনেন। আসামি ওই নারীকে বিয়ের আশ্বাস দেন। এ সময় বাদী পক্ষও সে প্রস্তাবে রাজি হন। পরে বিয়ের শর্তে আদালত ওই আসামির জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে পিপি এম ইদ্রিস আলম বলেন,আসামি ও বাদী দুইজনেই পূর্ণ বয়স্ক। আদালতের নির্দেশনা অনুযায়ী দুপুরেই কাজী ডাকা হয়। সেসময় আসামি পক্ষের আইনজীবীও উপস্থিত ছিলেন। এ সময় হাজত খানায় ছিলো আসামি। তার রুমে ছিলো বাদী। কাজী হাজত খানায় যেয়ে কাবিন নামায় আসামির স্বাক্ষর করিয়ে আনেন। দুই পক্ষের স্বজনেরা তখন হাজত খানার সামনেই ছিলো। হাজত খানার সামনেই দোয়া হয়। পরে বিয়ে সম্পন্ন হওয়ার পর ছেলে জামিনে মুক্তি পান। এরপর দুই পক্ষই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী এম.এ গফুর বলেন, আদালতের এ ধরণের আদেশে বাদী ও তার স্বজনেরা খুশি বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনাবাসীকে বিএনপির অভিনন্দন
Next Article মোংলায় ফাদার রিগনের জন্মদিন পালন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 days ago
যশোর

যশোরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?