By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে রাজি না সাকিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে রাজি না সাকিব
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে রাজি না সাকিব

Last updated: 2023/08/03 at 3:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে মূল আলোচনায় রয়েছেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারের নীরব এবং সরব থাকা উভয়ই ‘গরম খবর’। চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে ফেরার পর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম সেটি পুরনো খবর। কিন্তু কবে সেই বৈঠক হবে সেটি ছিল অজানা। অবশেষে জানা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম। সেই বৈঠক শেষে হয়তো জানা যাবে নতুন কোনো তথ্য।

তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর বিসিবি দল সাজাতে পারবে এশিয়া কাপের জন্য। কোমরের ব্যথা পরিচর্যা করতে তামিম এশিয়া কাপ থেকে ছুটি নিলে বিকল্প নেতৃত্বে খেলতে হবে বাংলাদেশকে। তামিম যদি এশিয়া কাপ থেকে বিশ্রামের জন্য সরে দাঁড়ান সেক্ষেত্রে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস। ঘরের মাঠে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেও দলের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ পর্যন্ত যদি অধিনায়কত্বের দায়িত্ব থেকে তামিম সরে দাঁড়ান, সেক্ষেত্রে টাইগারদের অধিনায়ক কে হবেন সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তামিম অধিনায়ক না হলে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন কে, এমন প্রশ্নে প্রায় সবারই ভাবনায় আসবে সাকিব আল হাসানের নাম। কিন্তু বাস্তবতা হলো, সাকিব ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব নিতে চান না। দেশের ক্রিকেটের বর্তমান বাস্তবতায় সাকিবের কাছে তার একজন ঘনিষ্ঠজন জানতে চেয়েছিলেন-বিসিবি থেকে ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করবেন কিনা? তিনি উত্তরে সাফ বলে দেন, রাজি হবেন না।

বিশাল অভিজ্ঞতা থাকার পরও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক হতে রাজি নন সাকিব। বর্তমান বাস্তবতায় কোনো রকম বিতর্কের সুযোগ দিতে চান না বাঁহাতি এ অলরাউন্ডার। আর দশজন ক্রিকেটারের মতো দলের সাধারণ সদস্য হিসেবে থাকতে চান তিনি। শেষ পর্যন্ত যদি কোনো কারণে তামিম অধিনায়কের দায়িত্ব পালন না করেন তাহলে বেশ বড় বিপাকেই পড়তে হবে বিসিবিকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুপ্রিম কোর্টে আইনজীবীদের হট্টগোল, সম্পাদকের কক্ষ ভাঙচুর
Next Article জামায়াতের নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি ১০ আগস্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 46 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 48 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?