By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা ইরানের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা ইরানের
খেলাধূলা

বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কটের ঘোষণা ইরানের

Last updated: 2025/11/29 at 3:54 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকায় ছিল ইরানের নামও। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার শর্তে উল্লেখ করা হয়েছিল, কোনো ক্রীড়াবিদ বা ক্রীড়া দলের সদস্য, যারা বিশ্বকাপ, অলিম্পিক বা অন্য কোনো বড় ক্রীড়া ইভেন্টে অংশ নিতে ভ্রমণ করবেন, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের দেশ ইরান গত মার্চে ২০২৬ বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে। পরের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তার আগে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হবে। কিন্তু এই ড্র অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রতিনিধি দলের কয়েকজনকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকার করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মাহদি আলভি আইআরএনএকে জানিয়েছেন, তারা এমন ভিসা জটিলতার সম্মুখীন হয়েছেন, যেটি খেলাধুলার বিষয়কে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন তিনি। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
আলভি আরও জানান, বিষয়টি সমাধানে ফিফার সঙ্গেও যোগাযোগ করেছেন তারা। ইরান বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থার আশা করলেও এখন পর্যন্ত ইরানকে কোনো জবাব দেয়নি ফিফা।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, ড্র অনুষ্ঠানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের। তিনি এশিয়ান ফুটবলের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিশ্বকাপের তদারকি করে; ফিফার এমন দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য। এ ছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ-সভাপতি এবং ফিফার প্রতিযোগিতা পরিচালনা ও পুরুষদের জাতীয় দল বিষয়ক প্যানেলেরও সদস্য।
ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মেহদি তাজের ভিসার অনুমোদন দেয়নি ফিফা। তেহরান টাইমস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের চার সদস্যকে ভিসা দিয়েছে। এ ছাড়া তিনটি আবেদন নাকচ করেছে। সেই তিনটির মধ্যে একটি মেহদি তাজের। আর সেটারই প্রতিবাদে ড্র অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইরান।

জন্মভূমি ডেস্ক November 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোট ঋণের এক-তৃতীয়াংশ খেলাপি, কেটে উঠতে ৫–১০ বছর লাগবে: গভর্নর
Next Article খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 3 days ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?