By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিসিবি সভাপতি বুলবুলকে যে পরামর্শ দিলেন ভারতের কোচ গম্ভীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিসিবি সভাপতি বুলবুলকে যে পরামর্শ দিলেন ভারতের কোচ গম্ভীর
খেলাধূলা

বিসিবি সভাপতি বুলবুলকে যে পরামর্শ দিলেন ভারতের কোচ গম্ভীর

Last updated: 2025/09/29 at 4:37 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বেশি আলোচনায় এসেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিতর্ক।
নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভির হাতে। কিন্তু ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। ফলে ইতিহাসে প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল মাঠে ট্রফি হাতে নেয়নি। খেলা শেষে মাঠেই উদযাপন করলেও ট্রফির কাছেই যাননি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এমন পরিস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামাল দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি পাকিস্তান দলকে রানার্সআপ মেডেল ও পুরস্কার তুলে দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুলবুল জানান, ভারতকে ট্রফি দেওয়ার বিষয়ে এসিসি বৈঠকে বসবে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলবে।
তিনি বলেন, ‘বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। চেষ্টা করব, আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে।’
ভারতের ট্রফি না নেওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি এটিকে কূটনৈতিক জটিলতা বলে উল্লেখ করেন। ‘এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না। তবে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা হয়তো চ্যাম্পিয়নস ট্রফি নিতে চায়নি,’ বলেন বুলবুল।
এদিকে ফাইনালে বাংলাদেশের অনুপস্থিতি নিয়েও আক্ষেপ করেন বিসিবি সভাপতি। তার মতে, ফাইনালে পাকিস্তানের বদলে বাংলাদেশই থাকতে পারত। ‘প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল,’ বলেন তিনি।
বাংলাদেশ দলের দুর্বল ব্যাটিং নিয়েও কথা বলেছেন বুলবুল। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে তিনি জানান, গম্ভীর বাংলাদেশের ব্যাটিং উন্নতির দিকেই নজর দিতে বলেছেন। ‘গৌতম গাম্ভীর আমাকে একটা অ্যাডভাইস দিল যে আমাদের টিমের ব্যাটিংটা নিয়ে যেন আরেকটু কাজ করতে হয়,’ বলেন বিসিবি সভাপতি।
উল্লেখ্য, এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স ছিল মোটামুটি দুর্বল। সুপার ফোরে পাকিস্তানের দেওয়া মাত্র ১৩৫ রানের লক্ষ্য পেরোতেও হিমশিম খেয়েছিল টাইগাররা।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঙ্গলবার বন্ধ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
Next Article নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?