By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বুমরাহর দারুণ প্রত্যাবর্তন, বৃষ্টি আইনে ২ রানে জিতলো ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বুমরাহর দারুণ প্রত্যাবর্তন, বৃষ্টি আইনে ২ রানে জিতলো ভারত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বুমরাহর দারুণ প্রত্যাবর্তন, বৃষ্টি আইনে ২ রানে জিতলো ভারত

Last updated: 2023/08/19 at 1:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার শুরুটা দারুণ হলো ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর। তার সঙ্গে জ্বলে উঠলেন প্রাসিধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই। তিনজনের দারুণ বোলিংয়ে দেড়শোর আগে থামে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে বৃষ্টির বাধার মুখে পড়লেও জিততে কোনো সমস্যা হয়নি বুমরাহর দলের।

আয়ারল্যান্ডের ডানডিনে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তোলে অ্যান্ড্রু বালবার্নির দল। জবাবে ভারত ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। এরপর আর মাঠ গড়ায়নি খেলা।

টস জিতে আইরিশদের ব্যাটিং করতে পাঠান ভারতীয় অধিনায়ক বুমরাহ। বুমরাহকে প্রথম বলেই চার মেরে স্বাগত জানান বালবার্নি। তবে পরের বলেই বালবার্নিকে ড্রেসিংরুমের পথে দেখিয়ে শোধ তুলে নেন ভারতীয় দলনেতা। একই ওভারে লরকান টাকারকেও তুলে নেন বুমরাহ।

এরপর আয়ারল্যান্ডকে চেপে ধরেন কৃষ্ণা ও বিষ্ণোই। তাতে একপর্যায়ে ৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে আইরিশরা। এরপর খাদের কিনার থেকে দলকে টেনে তোলেন কার্টিস ক্যাম্পার ও ম্যাকার্থি। ৪৪ বলে তাদের ৫৭ রানের জুটিতে লড়াকু পুঁজি পায় আইরশরা। ১ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে ৩৯ রান করেন ক্যাম্পার। ৪টি করে সমান ছক্কা-চারে ৫১ রান করেন ম্যাকার্থি।

ভারতের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচায় ২ উইকেট নেন বুমরাহ। এছাড়াও দুটি করে উইকেট শিকার ধরেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত পেসার কৃষ্ণা ও লেগ স্পিনার বিষ্ণোই।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে দারুণ শুরু করেন দুই ওপেনার যসস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়। দু’জনের ব্যাটে ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। এরপরেই পরপর দুই বলে ক্রেইগ ইয়াং ফিরিয়ে দেন জয়সওয়াল ও তিলাক ভার্মাকে। ওই ওভারেই নামে বৃষ্টি। এরপর আর মাঠে গড়ায়নি বল।

একই মাঠে রবিবার (২০ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৩৯/৭, ২০ ওভার (ক্যাম্পার ৩৯, ম্যাকার্থি ৫১*)
ভারত: ৪৭/২, ৬.৫ ওভার (জয়সওয়াল ১৪, রুতুরাজ ১৯*)
ফলাফল: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত ২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রেললাইনে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
Next Article চাকরির জন্য টাকা দিয়ে নিঃস্ব যুবক, বিনা চিকিৎসায় মেয়ের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

শীর্ষ বাজারগুলোতেই কমেছে পোশাক রফতানি

By Nayon Islam 12 minutes ago
আন্তর্জাতিক

কেন ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা?

By Nayon Islam 15 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 17 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 17 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?