By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা
জাতীয়

বৃষ্টিতে ভিজে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে শিক্ষকরা

Last updated: 2025/10/17 at 5:09 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হয়েছেন। সকালে বিক্ষোভ মিছিলের পর জুমার নামাজ শেষে তারা অনশনে বসেছেন। তাদের দাবি একটাই—বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধি ও অন্যান্য দাবি পূরণ না হলে তারা বাড়ি ফিরবেন না।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
শিক্ষকরা শহীদ মিনারের বেদিতে জড়ো হয়েছেন। তারা বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন, কেউ বক্তব্য রাখছেন।
খুলনা থেকে এসেছেন আসমা আক্তার। তিনি বলেন, যুগের পর যুগ ধরে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাতা দেওয়া হয়। দাবি তোলার পর ২ হাজার টাকা দিতে সম্মত হয়েছে। কিন্তু ২ হাজার টাকায় কি এখন বাড়ি ভাড়া পাওয়া যায়!
নড়াইল থেকে আসা রবিউল আলম বলেন, আমরা সকাল থেকে এখানে জড়ো হচ্ছি। গতকালও অনেক শিক্ষক ছিলেন। একদল গ্রামে ফিরে যাচ্ছেন, আরেকদল আসছেন। এভাবে আমরা টানা ছয় দিন ধরে আন্দোলন করছি।
বরিশাল থেকে আসা সুমন জানান, অনেক স্বপ্ন নিয়ে এই পেশায় এসেছিলেন। কিন্তু আজ আন্দোলনে নামতে হবে—তা কল্পনাও করেননি। তার একটাই প্রশ্ন, সরকার অন্যান্য পেশার মানুষের দাবি মেনে নিচ্ছে, আমাদেরটা কেন নেবে না? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।
খোঁজ নিয়ে জানা গেছে, টানা ছয় দিন ধরে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, শিক্ষা অফিস ও শাহবাগ এলাকায় আন্দোলন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এই আন্দোলনে শিক্ষকদের ছয়টি সংগঠন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। সরকারের অন্যান্য পেশার মানুষ যে হারে বাড়ি ভাতা পাচ্ছেন, তাতে তারা চলতে পারছেন। কিন্তু শিক্ষকদের এখনো পুরোনো বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাতা দেওয়া হচ্ছে, যা দিয়ে গ্রাম বা শহরে কোথাও একটি বাসা ভাড়া নেওয়া সম্ভব নয়। তাই তারা বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন।

জন্মভূমি ডেস্ক October 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পুলিশের লাঠিচার্জ: ঢামেকে চিকিৎসা নিচ্ছেন ১০ জুলাই যোদ্ধা
Next Article জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?