By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বেকারত্ব নিরসনে কর্মসংস্থান বাড়াতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > বেকারত্ব নিরসনে কর্মসংস্থান বাড়াতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

বেকারত্ব নিরসনে কর্মসংস্থান বাড়াতে হবে

Last updated: 2024/02/06 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

দেশে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ। উচ্চশিক্ষিত তরুণের ১২ শতাংশের বেশি বেকার। যারা কাজ করেন, তাদের বেশিরভাগই আশানুরূপ বেতন পান না। সীমিত আয়ে জীবনের ন্যূনতম চাহিদা পূরণেও হিমশিম খেতে হয়। কোনো দেশের জনশক্তির তুলনায় কর্মসংস্থানের স্বল্পতার ফলেই সৃষ্টি হয় বেকার সমস্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, বছরে কমপক্ষে ২০ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন। দুই দশক ধরে বেকারের সংখ্যা ২৪ থেকে ২৮ লাখের মধ্যে রয়েছে। একজন শিক্ষিত তরুণের যখন বেকার জীবনযাপন করতে হয়, তখন হতাশা নেমে আসে পুরো পরিবারের ওপর। গণমাধ্যমে প্রায়ই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা। যার পেছনে কারণ হিসেবে থাকে প্রতিষ্ঠিত হওয়ার দুশ্চিন্তা ও স্বপ্নভঙ্গের ঘটনা।

বিবিএস বলছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে দেশে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ২৩ লাখ। এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার আর নারী বেকারের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার। বিবিএসের এই পরিসংখ্যানের সঙ্গে অর্থনীতিবিদরা একমত নন। তাদের মতে, প্রকৃত বেকারের সংখ্যা আরও বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী বেকার মানুষের হিসাব করে বিবিএস। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পান, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হয়। বাংলাদেশের কাজের ধরন ও পরিবেশ ভিন্ন। তাই এ সংজ্ঞা ঠিক নয়। আমাদের দেশে যারা কাজ না পেয়ে ছোটখাটো কাজ করে, তাদের এই সংজ্ঞা দিয়ে বেকার বা কর্মে নিয়োজিত বলা যায় না।

দেশের শ্রমশক্তিতে আছে সাত কোটি ৩৪ লাখ ৫০ হাজার মানুষ। ২০২২ সালে ছিল সাত কোটি ৩০ লাখ ৫০ হাজার। অর্থাৎ গত এক বছরে শ্রমশক্তিতে নতুন করে যুক্ত হয়েছে চার লাখ মানুষ। দেশের শিক্ষাব্যবস্থা জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে পারছে না। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেও প্রযুক্তিগত দক্ষতার অভাবে বেকার থাকেন অনেকেই। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে কর্মসংস্থান আরও হুমকির মুখে পড়েছে। সে আলোকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ সময়ের দাবি। বেকারত্ব যে কোনো দেশের জন্য অভিশাপস্বরূপ।

শিক্ষিতদের একটি বড় অংশ কর্মহীন হলে দেশের অর্থনীতিকে প্রত্যাশিতভাবে উন্নত করা অসম্ভব। বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্বিগুণ হওয়া সত্ত্বেও মানসম্মত উচ্চশিক্ষার অভাব, রাজনৈতিক অনিশ্চয়তা এবং দেশে কর্মসংস্থানের সীমিত সুযোগসহ বেশ কয়েকটি কারণে শিক্ষার্থীদের দেশ ছাড়ার প্রবণতাও বেড়েছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান বাড়ানোর কথা বলা হয়েছে। সরকার যদি বেকারত্ব কমাতে চায়, তবে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করতে হবে। যেখানে বেকার তরুণরা কাজের সন্ধান পাবেন। ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে সহজ এবং স্বল্প সুদে। এতে তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারিত হবে। বেকার ভাতা চালু করা যায় কিনা, তা নিয়েও ভাবতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 6, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হালকা গরম ও শীতের লুকোচুরি থাকতে পারে আরো ১০-১৫ দিন
Next Article মিয়ানমারে ৬২ সৈন্যকে হত্যা, আরও ঘাঁটি দখলে নিলো বিদ্রোহীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?