By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা, পুরস্কার পেল অভিযোগকারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা, পুরস্কার পেল অভিযোগকারী
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অপরাধে জরিমানা, পুরস্কার পেল অভিযোগকারী

Last updated: 2023/03/30 at 11:28 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে বেশি দামে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রির অপরাধে আদর্শ ফিড কর্নারের স্বত্ত্বাধিকারী নারায়ন চন্দ্র দে কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুরে বাগেরহাট শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমানকে প্রনোদনা হিসেবে জরিমানার ২৫ শতাংশ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

অভিযোগকারী পোল্ট্রি চাষী মিজানুর রহমান বলেন, আদর্শ ফিড কর্নার ২৮ মার্চ এক ব্যক্তির কাছে ৫৮ টাকা ৫৮ টাকা পিস হিসেবে মুরগির বাচ্চা বিক্রি করেন। একই দিনে একই বাচ্চা আমার কাছে ৭২ টাকা পিস হিসাবে বিক্রি করে। বিষয়টি আমার কাছে অন্যায় মনে হয়েছে। যার কারণে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছিলাম। আজকে জরিমানা করেছে। সেই সাথে আমাকে জরিমানার ২৫ শতাংশ দিয়েছেন। এটা খুবই ভাল লেগেছে। তবে আমার কাছ থেকে নেওয়া অতিরিক্ত মূল্য ওই ব্যবসায়ীর কাছ থেকে ফেরত নেওয়ার প্রয়োজন ছিল।

এছাড়া, একই দিনে শহরের ঘরোয়া হোটেলে পুরোনো দিনের বাসি পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করেছে। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, এক চাষীর অভিযোগের সত্যতা পেয়ে আদর্শ ফিড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এছাড়া পুরোনো দিনের বাসি পিয়াজু ও বেগুনি সংরক্ষণের অপরাধে ঘরোয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে বিভিন্ন স্থানে দ্রব্য মূল্য সহনীয় রাখতে এবং মানসম্মত পণ্য বিক্রিতে সচেতনতা বৃদ্ধির জন্য লিপলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শোক
Next Article বাগেরহাটে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?