By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বৈষম্য বিরোধী যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বৈষম্য বিরোধী যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বৈষম্য বিরোধী যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত

Last updated: 2025/02/05 at 1:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

লায়লা পারভীন, যশোর : কমিটি ঘোষণার মাত্র দুই মাসের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির জেসিনা মোর্শেদ প্রাপ্তির সদস্য সচিব পদ সাময়িক স্থগিত করা হয়েছে। এ ছাত্র নেতার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকান্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকান্ড তাদের নজরে গিয়েছে। এজন্য জেসিনা মোর্শেদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একই সাথে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যদের সামনে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় কমিটির আশরেফা থাতুন,ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহবায়ক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করবেন। আমরা ইতিমধ্যে পদ সাময়িক স্থগিতাদেশ সংক্রান্ত চিঠিপত্র হাতে পেয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতা বলেন, সর্বশেষ জেসিনার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে যশোর জেলার ৫৮ জন নেতার সাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাঠানো হয় কেন্দ্রীয় কমিটিতে। এ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্ত আসেন দুই কেন্দ্রীয় নেতা।
এ বিষয়ে জেসিনা মোর্শেদ প্রাপ্তি সাংবাদিকদের বলেন, বড় সংগঠন, জবাব দিহিতা থাকবে, এটায় স্বাভাবিক। কেন্দ্র আমাকে সশরীরে উপস্থিত হতে বলেছেন, আমি কেন্দ্রে এ বিষয়ে জবাব দিব। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর অফিসিয়াল ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। যার মেয়াদ দেওয়া হয় ছয়মাস। কিন্তু কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক সপ্তাহের মধ্যে নয়জন নেতা পদত্যাগ করেন এ কমিটি থেকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সড়কের বেহাল দশা, সাতক্ষীরায় বছরে ৫৮ জনের মৃত্যু
Next Article মাদারীপুরে খাল ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ, ভোগান্তি পৌরবাসী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?