By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ব্যর্থ লিটন, সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে প্লে অফে গলে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ব্যর্থ লিটন, সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে প্লে অফে গলে
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ব্যর্থ লিটন, সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে প্লে অফে গলে

Last updated: 2023/08/16 at 12:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সুপার চারে উঠতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না গল টাইটান্সের। এমন ম্যাচে বল-ব্যাট হাতে সাকিব যেন আরও দুর্দান্ত। তার অলরাউন্ডার নৈপুণ্যে কলম্বোকে ৮ উইকেটে হারিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে গলে। তবে সাকিবের উজ্জ্বলের দিনে ব্যর্থ লিটন। তিনে নেমে ৪ বলে ১ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই উইকেটরক্ষক।

আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় কলম্বো। তাদের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল উদারা, নিপুন ধনাঞ্জয়া, ফার্নান্দো এবং মোহাম্মদ নওয়াজ। গলের হয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। এছাড়া সেকুগে প্রসন্ন তিনটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।

৭৫ রানের তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি গল। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ইফতিখার আহমেদের ফুল লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে মিড অন দিয়ে খেলতে চেয়েছিলেন ভানুকা রাজাপাকশে। বলের লাইন মিস করলে বাঁহাতি এই ব্যাটারকে সহজেই স্টাম্পিং করেন লাহিরু উদারা।

ফলে ৬ রান করে ফিরে যেতে হয় রাজাপাকশেকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি এদিন এলপিএল অভিষেক হওয়া লিটন। জেফ্রি ভ্যানডারসের বলে বেরিয়ে এসে লং অফ দিয়ে উড়িয়ে মেরেছিলেন তিনি। খানিকটা দৌড়ে এসে দারুণ এক ক্যাচ লুফে নেন নুয়ান্দো ফার্নান্দো। নিজের অভিষেক তাই মাত্র ১ রান করেই ফিরতে হয় লিটনকে।

তবে শুরুর দিক উইকেটে হারিয়ে চাপে থাকা গলের বিপদ মুক্ত করেন টাইগার অলরাউন্ডার সাকিব। চারে নেমে লাসিথ ক্রসপুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন সাকিব। যেখানে ১৫ বল খেলে দুটি চার মেরে অপরাজিত ১৭ রান করেছেন তিনি। ওপেনিংয়ে নামা ক্রসপুল ২৫ বলে অপরাজিত ৪২ রান করেছেন। এতেই জয়ের বন্দরে চলে যায় লিটন-সাকিবের গলে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাইবার হামলা নয়, মেইনটেন্যান্সের জন্য বন্ধ এনআইডি সার্ভার
Next Article মানুষ পোড়ানোর রাজনীতি করে বিএনপি: তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 5 hours ago
খেলাধূলা

নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার

By Janmobhumi Desk 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?