By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন শর্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন শর্ত
অর্থনীতি

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন শর্ত

Last updated: 2023/02/09 at 1:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এখন থেকে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালায় নতুন শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালায় শর্তানুযায়ী, ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি দিতে হলে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক করা হয়েছে। তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তাদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। আগে একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকে কর্মরত অফিসার ও সমমানের পদ হতে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ব্যতীত অন্যান্য সকল কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি ও ডিএআইবিবি) পরীক্ষায় পাশের জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়। নতুন জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম। তাই এ খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। ব্যাংকিং আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জ্ঞান ও অভিজ্ঞতার একটি মানদণ্ড হলো দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত দুই পর্বের (জেএআইবিবি ও ডিএআইবিবি) ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জন। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার পাঠ্যক্রম ব্যাংকিং বিষয়ক যাবতীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্তপূর্বক প্রণীত হয় যেখানে জেএআইবিবি পরীক্ষায় ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক জ্ঞান এবং ডিএআইবিবি পরীক্ষায় উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। উল্লেখ্য, জেএআইবিবি ও ডিএআইবিবি পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাংকিং ডিপ্লোমা সনদ প্রদান করে। এমন পরিস্থিতিতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাশ বাধ্যতামূলক করা হলো। তবে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় যেমন: ডাক্তার, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার-প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। এই নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি হতে কার্যকর হবে। এর মাধ্যমে ২০২০ সালের ১৩ অক্টোবর জারি করা নির্দেশনা রহিত করা হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Next Article চিতলমারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
টেকনোলজি

একের পর এক প্রতিষ্ঠান এক্স ছাড়ছে কেন?

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

বার বার পানি খেয়েও জিভ শুকিয়ে যাচ্ছে?

By Online Desk 3 hours ago
লাইফস্টাইল

ক্লান্তি দূর করতে ইফতারে চাই ভেষজ সঙ্গী

By Online Desk 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
অর্থনীতিজাতীয়

আয়কর রিটার্ন জমার সময় আরও ১ মাস বাড়ল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 weeks ago
অর্থনীতিজাতীয়

সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজব-অপপ্রচার চলছে: গভর্নর

By Staff Reporter 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?