By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Last updated: 2025/02/04 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিশুতারা গ্রামের সৎ ভাইয়ের ছেলে ইনসান মিয়ার সঙ্গে তার চাচা আজাদ মিয়ার জমি ও ঘর নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোরে সাড়ে ৬টার দিকে ইনসান মিয়া ও তার অনুসারীরা আজাদ মিয়াকে তার সারের দোকানে কুপিয়ে হত্যা করে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর উত্তেজিত আজাদ মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়াকে কুপিয়ে হত্যা করে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমানত মিয়াকেও মৃত ঘোষণা করেন।
দুটি হত্যাকাণ্ডের পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
নিহত আজাদ মিয়ার স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে সৎ মায়ের ছেলে ইনসান মিয়া আমার স্বামীকে হত্যা করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অপরদিকে নিহত আমানত মিয়ার কন্যা মরিয়ম বেগম বলেন, ‘বাবু ও বশিরসহ কয়েকজন মিলে আমার বাবাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
গ্রামের সরদার আবেদুল ইসলাম কবুল বলেন, ‘আজাদ মিয়া ও ইনসান মিয়ার মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। এমন ঘটনা গ্রামের বদনাম করছে। এই দুটি হত্যাকাণ্ড অত্যন্ত জঘন্য। আমি ন্যায়বিচার দাবি করছি।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
তিনি জানান, ঘটনার পর পুরো এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সামরিক বিমানে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
Next Article রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?