By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারত থেকে ৫০০ মেট্রিকটন চাল আসলেও যশোরের বাজারে কোনো প্রভাব নেই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ভারত থেকে ৫০০ মেট্রিকটন চাল আসলেও যশোরের বাজারে কোনো প্রভাব নেই
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

ভারত থেকে ৫০০ মেট্রিকটন চাল আসলেও যশোরের বাজারে কোনো প্রভাব নেই

Last updated: 2024/12/30 at 1:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত ৪ হাজার ৫০০ মেট্রিকটন চাল প্রভাব পড়েনি চালের বাজারে। অথচ বেড়েছে আরো ২ টাকা। চালের আড়তদার ও ব্যবসায়ীরা বলেছেন, এই মুহূর্তে চালের বাজারে চালের দাম বাড়া ছাড়া কমার কোন লক্ষ্য নেই।

চালের আড়তদার ও খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন,চালের দাম এমন জায়গায় গেছে যে, ইতিপূর্বে যেসব ক্রেতা চিকন চাল কিনতেন তারা এখন বাধ্য হচ্ছেন মোটা চাল কিনতে।

সরকার ভারত থেকে চালে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর এক মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে চার হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যদিও অনুমোদন দেয়া হয় তিন লাখ ৯২ হাজার মেট্রিকটন চাল আমদানির। এরপর ১৭ নভেম্বর থেকে আবার চাল আমদানি শুরু হয়। ১২ ডিসেম্বর ছিল আমদানির শেষ দিন। পরে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় সরকার। তবে বাকি কয়েকদিন কি পরিমাণ চাল ভারত থেকে আমদানি হবে সেটা এখনই কেউ বলতে পারছে না।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং, সর্দার এন্টারপ্রাইজসহ ৮টি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এ চাল আমদানি করেছে। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চার হাজার ৫০০ মেট্রিক টন চাল এসেছে। এ পর্বে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া হয় ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। এতে দু’লাখ ৭৩ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়। অনেক প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করতে পারেনি। সরকার মাত্র ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় আমদানিকৃত চাল বাজারজাত করার জন্য। পরে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় সরকার।

যশোরের চাল আমদানিকারক মাহবুব আলম বলেন, ধীরগতিতে চলছে চাল আমদানি। সরকার প্রথমে ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৩ দিন সময় বেঁধে দেয় ৩ লাখ ৯২ হাজার টন চাল আমদানির। পরে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় সরকার। তবে পর্যাপ্ত পরিমাণে চাল থেকে আমদানি হলে শিগগিরই হয়তো চালের দাম কমে আসবে।

চলতি মৌসুমে ধানের দাম বেশি, যে কারণে কমছে না চালের দাম-এমনটাই বলছেন অটোরাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীরা। আমদানিকারকদের মতে, ভারতে চালের দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভরা মৌসুমেও কম দামে চাল না কিনতে পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সীমান্ত অঞ্চলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠায় চালের মূল্য কমছে না বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারির ব্যবস্থা না থাকায় মূল্য কমছে না বলে মত তাদের।

যশোরের সীমান্তবর্তী অঞ্চলে সিংহভাগ ধানের উৎপাদন হয়ে থাকে। চলতি মৌসুমে এই অঞ্চলে ২১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বেশির ভাগ ধান ঘরে উঠে গেছে। এবার ধানের বাজার চড়া। ১৩৫০ থেকে ১৪৫০ টাকা মনে দাম পাচ্ছেন কৃষক। এ অঞ্চলের বেশ কয়েকটি অটোরাইস মিল ঘুরে দেখা যায়, এখনো ধান কিনতে পারেননি মিল মালিকরা। কৃষকেরা তাদের ধান বাজারজাত করতে পারেননি এখনো। তবে মিল মালিকরা অন্য জেলা থেকে ৩২-৩৪ টাকা কেজি দরে ধান কিনছেন। এসব ধান থেকে চাল প্রস্তুুত করতে দাম পড়ছে ৫২ টাকা।

এদিকে, শুল্কমুক্ত চাল বাজারে আসলেও দামে কোনো প্রভাব পড়েনি বলে বেনাপোলসহ আশেপাশের বাজারের ব্যবসায়ীরা বলছেন। এই বাজারের অন্যতম পাইকারি ব্যবসায়ী মোশারফ হোসেন জানিয়েছেন বর্তমানে মোটা চাল ৫২, হীরা চাল ৪৮, উনপঞ্চাশ চাল ৫৬, আঠাশ চাল ৫৮-৬০, মিনিকেট ৬৪-৬৮, তেষট্টি চাল ৬৮-৭০, বাসমতি ৮০-৮৬ ও নাজিরশাইল ৮০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে দু’ তিন টাকা বেশিতে। আমন ধান উঠে গেলেও দাম কমেনি বললেই চলে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি করা মোটা চাল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকায়। ওই চাল পাইকাররা ৫৪ টাকায় বিক্রি করছেন। আর খুচরা বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। আর ভারতীয় টেন চাল ৫৮ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। পাইকাররা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে হাজার হাজার মেট্রিকটন চাল আমদানি হলেও বেনাপোলসহ আশেপাশের বাজারের খুচরা ক্রেতারা তার কোনো সুফল পাচ্ছে না। সবমিলিয়ে হতাশার মধ্যে দিন পার করছেন বিভিন্ন পর্যায়ের ভোক্তারা।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, শুল্কমুক্তভাবে বেনাপোল বন্দরে ৪১০ ডলারে চাল আমদানি হচ্ছে। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর এক মাসে ৪ হাজার ৫০০ টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। যেহেতু চাল একটি নিত্যপণ্য এবং দেশের বাজারে চাহিদা রয়েছে, সেহেতু আমরা কাস্টমসের সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করছি। বর্তমানে চাল আমদানির সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা একান্ত প্রয়োজন
Next Article কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
যশোর

এক কোটি টাকা চাঁদা দাবিতে যশোরে ব্যবসায়ী অপহরণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?