By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ৩৩ লাখ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ৩৩ লাখ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য ৩৩ লাখ

Last updated: 2023/09/01 at 5:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর। এর আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চকে বেছে নিয়েছে এশিয়ার দল গুলো।

আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান। বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামীকাল শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ক্যান্ডিতে। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে ক্রিকেট প্রেমিদের মাঝে। সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বিজ্ঞাপন দাতাদের। তারেই ধারবাহিকতায় হাইভোল্টেজ এই ম্যাচের বিজ্ঞাপন মূল্য বেড়েছে বেশ কয়েক গুন।

১০ বছর ধরে বৈশ্বিক আসর ছাড়া দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলা হয়না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এই দুই দলের খেলায় ক্রিকেট প্রেমিদের যেমন উত্তেজনা থাকে তেমনি সম্প্রচারকারী সংস্থার থাকে অধিক লাভের সুযোগ। যেখানে চলতি এশিয়া কাপে বাবর আজম-বিরাট কোহলিদের ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য দাঁড়িয়েছে ২৫ লাখ ভারতীয় রুপি (যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ)।

এশিয়া কাপের মূল সম্প্রচার সত্ত্ব পাওয়া স্টার গ্রুপের হিসেব বলছে, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি টিভি সেটের সামনে কিংবা ডিজিটাল প্লার্টফর্মে দেখবেন ১০০ কোটির বেশি দর্শক। যার উল্লেখযোগ্য সংখ্যক আবার দেখবেন ডিজনি আর হটস্টার অ্যাপে। হিসেব বলছে, এবারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন ৩০ কোটির বেশি মানুষ, যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেয়ার সম্ভাবনা তৈরি করেছে।

২০১৯ বিশ্বকাপের ম্যাচটি টেলিভিশনে ২৭৩ মিলিয়ন দর্শক এবং শুধুমাত্র ভারতেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ৫০ মিলিয়ন দর্শক দেখেছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ক্রিকেট ম্যাচ হিসাবে এর অবস্থানকে দৃঢ় করেছে। তাই এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই পূর্বের রেকর্ডও ভেঙে দিবে এমনটায় ভাবছে দেশটির সম্প্রচারকারী প্রতিষ্ঠান।

অর্থাৎ, পানি পানের বিরতি ছাড়াই ওভার ভেদে প্রতি ১০ সেকেন্ডের স্লট বিক্রি হয়েছে ২৫ লাখ ভারতীয় রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ। এবারের এশিয়া কাপ থেকে কমপক্ষে চারশ’ কোটি রুপি আয়ের লক্ষ্য স্টার গ্রুপের। যার বড় একটা অংশ আসবে ভারত-পাকিস্তান লড়াই থেকে।

এবারের এশিয়া কাপের সূচি এমনভাবে করা হয়েছে যাতে ১৫ দিনে ক্রিকেট বিশ্ব দেখতে পারে ৩টি পাকিস্তান-ভারত দ্বৈরথ। গ্রুপ পর্ব ছাড়াও দ্বিতীয় পর্বেও দুই দলের দেখা হওয়াটা প্রায় নিশ্চিত। আর যদি ফাইনালে দুই দলই ওঠে তবে লাভের ষোলকলা পূর্ণ হবে আয়োজকদের।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুমিল্লায় দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Next Article কবি ও গীতিকার রাজীব আশরাফ আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 58 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 1 hour ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 58 minutes ago
খেলাধূলা

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?