By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতকে ট্রফি দিতে নতুন শর্ত এসিসি সভাপতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারতকে ট্রফি দিতে নতুন শর্ত এসিসি সভাপতি
খেলাধূলা

ভারতকে ট্রফি দিতে নতুন শর্ত এসিসি সভাপতি

Last updated: 2025/10/01 at 3:25 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সদ্য সমাপ্ত এশিয়া কাপের শিরোপা জিতলেও ট্রফি ছুয়ে দেখা হয়নি ভারতের ক্রিকেটারদের। অদূর ভবিষ্যতে ট্রফি হাতে পাবে কি না এ নিয়েও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না চ্যাম্পিয়ন ভারত। এরপর নাকভিও মাঠ ছাড়ার সময় ট্রফি ও চ্যাম্পিয়ন ক্রিকেটারদের মেডেল সঙ্গে নিয়ে যান। সেই ট্রফি নিয়ে জটিলতা আরও বাড়ছে।
মঙ্গলবার এসিসির বৈঠকে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মহসিন নাকভি। তিনি বলেন, ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাকে ট্রফি দেওয়া হবে না। শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসে ট্রফি নিতে হবে।
পাকিস্তানের চ্যানেল জিও সুপার জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে বলেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নাকভি প্রথমে বলেন, এই মিটিংয়ের বিষয় নয় এটি। ফলে এই নিয়ে কোনও আলোচনা হবে না। কিন্তু ভারতীয় বোর্ডের দুই কর্মকর্তা চাপ দিতে থাকেন। তখনই নাকভি বলেন, সূর্যকে দুবাইয়ে নিজে হাজির হয়ে ট্রফি নিতে হবে।
এর ফলে কোনও সমাধান হয়নি এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল তাদের দিয়ে দিতে হবে। বৈঠকে নাকভিকে নিয়ে একের পর এক অভিযোগ করে ভারত। কিন্তু তার রেও ট্রফি-সমস্যার সমাধান হয়নি। নাকভি আলোচনা করতে না চাওয়ায় মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান শুক্লা ও শেলার।
মঙ্গলবারের বৈঠকের শুরু থেকেই নাকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করেন শুক্লা। ভারতকে ট্রফি না দেওয়ায় নাকভির সমালোচনা করেন তিনি। শুক্লা নাকভিকে মনে করিয়ে দেন যে ট্রফি তার ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। এই একই অভিযোগ এশিয়া কাপ শেষে করেছিলেন বোর্ডের সচিব সাইকিয়াও। বৈঠকে শুক্লা স্পষ্ট করে দেন, ভদ্র ভাবে ট্রফি ও মেডেল ভারতের হাতে তুলে দিতে হবে। এশীয় ক্রিকেট কাউন্সিলকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।
শুক্লার আক্রমণের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা নাকভি অভিযোগ করেন, তাকে দীর্ঘক্ষণ পুরস্কার বিতরণের মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তার নিজেকে কার্টুনের মতো লাগছিল। তিনি আরও দাবি করেন, ভারতীয় দল যে তার হাত থেকে ট্রফি নিতে চায় না, সেটা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিত কিছু দেওয়া হয়নি। তাই তিনি পুরস্কার মঞ্চে উপস্থিত ছিলেন।
এদিকে, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা দ্রুত একটি বৈঠকে বসবেন। সেখানে এই ট্রফি-সমস্যার সমাধান হতে পারে।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাম্পের শান্তি প্রস্তাবের ব্যাখ্যা চাইলেন কাতারের আমির
Next Article রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে: রিজভী
আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 5 hours ago
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 21 hours ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?