By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড
খেলাধূলা

ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

Last updated: 2023/01/29 at 12:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আর্শদিপ সিংয়ের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারলেন ড্যারেল মিচেল। বলটি ‘নো’ হওয়ায় পেলেন ফ্রি-হিট। পরের দুই বলের পরিণতিও অভিন্ন। হ্যাটট্রিক ছক্কার পরের ডেলিভারিও পাঠালেন সীমানায়। তার শেষের এই ঝড়ে নিউ জিল্যান্ড পেল লড়াই করার সংগ্রহ। পরে ভারতের ব্যাটসম্যানদের আটকে রেখে দারুণ এক জয় এনে দিলেন বোলাররা।তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রাঁচিতে শুক্রবার ২১ রানে জিতেছে নিউজিল্যান্ড। তাদের ১৭৭ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি ভারত।ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর চলতি সফরে এটিই কিউইদের প্রথম জয়। টি-টোয়েনিটতে চতুর্থবারের মতো ভারতের মাটিতে দুইশর কম রানের সংগ্রহ নিয়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড। বিশ্বের আর কোনো দল ভারতের মাটিতে একবারও যা পারেনি। সফরকারীদের জয়ের নায়ক ড্যারেল মিচেল।

ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে গ্রেফ ৩০ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে ৫৩ রান পায় নিউজিল্যান্ড।টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ফিন অ্যালেন। তার ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৪ ওভারে ৩৭ রান পায় নিউ জিল্যান্ড। পঞ্চম ওভারের প্রথম বলেও ছক্কা মারেন অ্যালেন।

পরের বলেই তাকে ফেরান ওয়াশিংটন সুন্দর। ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরা অ্যালেন ৪ চার ও ২ ছয়ে ২৩ বলে করেন ৩৫ রান। একই ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দেন মার্ক চ্যাপম্যান। ভালো শুরুর পর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউ জিল্যান্ড। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস।

ত্রয়োদশ ওভারে কুলদিপ যাদবের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দেন ফিলিপস। ১৭ রান করতে ২২ বল খেলেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। আরেক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন কনওয়ে। তাকে সঙ্গ দিয়ে রয়েসয়ে ব্যাটিং শুরু করেন ড্যারেল মিচেল। ষোড়শ ওভারে ৩১ বল খেলে ফিফটি পূরণ করেন বাঁহাতি ওপেনার। আর্শদিপের করা ১৮তম ওভারে ড্রেসিংরুমে ফেরার আগে ৭ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৫২ রান করেন কনওয়ে। ইনিংসের বাকিটায় দলকে দারুণভাবে এগিয়ে নেন মিচেল। প্রথম ১৫ বলে গ্রেফ ১৬ রান করা ডানহাতি ব্যাটসম্যান পরের ১৫ বল থেকে করেন ৪৩ রান। শেষ ওভারের ওই ঝড়ে ২৭ রান তোলেন তিনি।

ভারতের তিন স্পিনার ওয়াশিংটন সুন্দর, কুলদিপ ও দিপক হুডা ১০ ওভারে গ্রেফ ৫৬ রানে নেন ৩ উইকেট। বিপরীতে পেসাররা ১০ ওভারে খরচ করেন ১১৯ রান।রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারে দারুণ টার্নিং ডেলিভারিতে ইশান কিষানকে (৫ বলে ৪) বোল্ড করেন ব্রেসওয়েল। পরের ওভারে জ্যাকব ডাফির বলে কট বিহাইন্ড হন রাহুল ত্রিপাঠি। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আর মিচেল স্যান্টনারের টার্ন ও বাউন্সে পরাস্ত হন শুবমান গিল। টাইমিংয়ের গড়বড়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার। শুরুর ধাক্কা সামলে হার্দিক পান্ডিয়া-সূর্যকুমারের চতুর্থ উইকেট জুটিতে আসে ৫১ বলে ৬৮ রান। ইশ সোধির দ্বাদশ ওভারের তৃতীয় বলে ছক্কা মেরে পরের বলেই আউট হয়ে যান সূর্যকুমার। ৬ চার ও ২ ছক্কায় ৩৪ বলে তিনি খেলেন ৪৭ রানের ইনিংস। পরের ওভারে একই পথে হাঁটেন পান্ডিয়া। ব্রেসওয়েলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরা ভারত অধিনায়ক ২০ বলে করেন ২১ রান। ষোড়শ ওভারে নিজের কোটার শেষ ওভার করতে এসে ভারতের শেষ স্বীকৃত ব্যাটসম্যান দিপক হুডাকে ফেরান স্যান্টনার। ১০ বলে ১০ রান করে স্টাম্পড হন হুডা।

এরপর একাই লড়ে যান ওয়াশিংটন। অপর প্রান্তে একের পর এক উইকেট পতনের মাঝে টিকিয়ে রাখেন আশা। তবে তা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি। ২৫ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ওয়াশিংটন। ৫ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেই শেষের আগের বলে আউট হন তিনি।

স্পিন বোলিংয়ের দুর্দান্তপ্রদর্শনীতে ৪ ওভারে এক মেডেনসহ ১১ রান খরচায় ২ উইকেট নেন স্যান্টনার। ব্রেসওয়েল ও ফার্গুসনও নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭৬/৬ (অ্যালেন ৩৫, কনওয়ে ৫২, চ্যাপম্যান ০, ফিলিপস ১৭, মিচেল ৫৯*, ব্রেসওয়েল ১, স্যান্টনার ৭, সোধি ০*; পান্ডিয়া ৩-০-৩৩-০, আর্শদিপ ৪-০-৫১-১, ওয়াশিংটন ৪-০-২২-২, হুডা ২-০-১৪-০, উমরান ১-০-১৬-০, কুলদিপ ৪-০-২০-১, মাভি ২-০-১৯-১)

ভারত: ২০ ওভারে ১৫৫/৯ (গিল ৭, কিষান ৪, ত্রিপাঠি ০, সূর্যকুমার ৪৭, পান্ডিয়া ২১, ওয়াশিংটন ৫০, হুডা ১০, মাভি ২, আর্শদিপ ০*, উমরান ৪*; ডাফি ৩-০-২৭-১, ব্রেসওয়েল ৪-০-৩১-২, স্যান্টনার ৪-১-১১-২, ফার্গুসন ৪-১-৩৩-২, সোধি ৩-০-৩০-১, টিকনার ২-০-২৩-০)

ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ড্যারেল মিচেল

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অজেয় ব্রাজিলই হলো গ্রুপ চ্যাম্পিয়ন
Next Article আইডি অবৈধ, পদ হারালেন নেপালের উপপ্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Online Desk 4 hours ago
খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?