By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতে ইসরায়েলিসহ দুই নারীকে গণধর্ষণ, সঙ্গে থাকা পুরুষকে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে ইসরায়েলিসহ দুই নারীকে গণধর্ষণ, সঙ্গে থাকা পুরুষকে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে ইসরায়েলিসহ দুই নারীকে গণধর্ষণ, সঙ্গে থাকা পুরুষকে হত্যা

Last updated: 2025/03/09 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হামপিতে বৃহস্পতিবার রাতে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের ওপর হামলা চালান। ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং বাকি দুইজন বেঁচে আছেন। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমস্টে (পর্যটকের বিশ্রামাগার) অপারেটর। তারা তিন পুরুষ পর্যটকসহ হামপির সানাপুর এলাকায় একটি লেকের পাশে আকাশ পর্যবেক্ষণ করছিলেন।
পুলিশ সুপার রাম আরাসিদি জানিয়েছেন, তিনজন হামলাকারী মোটরসাইকেলে এসে প্রথমে পর্যটকদের কাছে পেট্রলের খোঁজ করেছিলেন। এক পর্যটক তাদের পেট্রলের পাওয়ার পথ দেখিয়ে দেন। এরপর এক হামলাকারী ১০০ রুপি দাবি করেন, যা না পেয়ে তারা তর্ক শুরু করেন। এক পর্যটক ২০ রুপি দিলে হামলাকারীরা মারপিট শুরু করেন। পরে নারীদের ওপর হামলা চালান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পাঁচজন – দুজন নারী ও তিনটি পুরুষ আক্রমণের শিকার হয়। নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক ও একজন ভারতীয় হোমস্টে অপারেটর ছিলেন। এছাড়া তিনজন পুরুষ পর্যটকের মধ্যে ছিলেন একজন আমেরিকান এবং বাকি দুজন ভারতীয়। নিহত একজন পুরুষ পর্যটকের লাশ কংসালপুর গ্রামের তুঙ্গভদ্রা নদীর খালে উদ্ধার হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীরা আগেই পর্যটকদের অনুসরণ করেছিলেন। এরইমধ্যে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এক পোস্টে বলেন, ইসরায়েলি পর্যটক ও হোমস্টে অপারেটরের ওপর হামলা একটি ঘৃণিত কাজ। পুলিশের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের দ্রুত অপরাধীদের ধরতে নির্দেশ দিয়েছি।
কর্ণাটকের একটি প্রাচীন গ্রাম হামপি; যা বিজয়নগর সাম্রাজ্যের নানা ধ্বংসাবশেষ ও মন্দিরের জন্য পরিচিত। এটি ১৯৮৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত হয়েছে।
ভারতে গত বছর কলকাতার একটি হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের নির্মম ধর্ষণ-হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে উত্তেজনা সৃষ্টি করেছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশজুড়ে বারবার ভূমিকম্প: আসন্ন ভয়াবহ বিপর্যয়ের পূর্বাভাস?
Next Article বাংলাদেশে সরকার বদলালে সম্পর্কে পরিবর্তন আসতে পারে: ভারতীয় সেনাপ্রধান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 57 seconds ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 57 seconds ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?