By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে দলিত যুবককে হত্যা, নগ্ন করা হলো মাকে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে দলিত যুবককে হত্যা, নগ্ন করা হলো মাকে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে দলিত যুবককে হত্যা, নগ্ন করা হলো মাকে

Last updated: 2023/08/28 at 5:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তার অপরাধ, চার বছর আগে তার বোন চারজনের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং মারধরের অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। চার বছর আগের সেই ঘটনার মাশুল দিতে হলো এতদিন পর। শ-খানেক লোকজন এসে হাজির হয়েছিল অভিযোগকারিণীর বাড়িতে। তাকে বেধড়ক মারধর করার পাশাপাশি নগ্ন করে মারধর করা হয় তার মাকে। সেই সঙ্গে পিটিয়ে মারা হলো তার ১৮ বছর বয়সি ভাইকে।

ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়। মৃত যুবকের বোন জানিয়েছেন, চার বছর আগে সেই অভিযোগে ভিত্তিতে যারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, এদিনের ঘটনার পিছনেও তাদেরই হাত রয়েছে।

মৃতের মা জানিয়েছেন, তার ছেলেকে এমন বেধড়ক মারা হয় যে তাকে বাঁচানো যায়নি। কান্নায় ভেঙে পড়তে পড়তে তিনি বলেন, ‘আমাকে সবার সামনে বিবস্ত্র করে দেওয়া হয়। পরে পুলিশ এসে আমাকে একটা তোয়ালে দেয়। যতক্ষণ না আমাকে একটা শাড়ি দেওয়া হয় ততক্ষণ আমি ওই তোয়ালে জড়িয়েই দাঁড়িয়ে ছিলাম।’

নিহতের মা আরও জানিয়েছেন, অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে সবকিছু লন্ডভণ্ড করে দিয়েছে। এমনকি ঘরের চালটুকুও আস্ত নেই। একটি বাড়িতে ভাঙচুর চালানোর পর তার আরও দুই ছেলের খোঁজে অন্য একটি বাড়িতেও গিয়ে হামলা চালায় অভিযুক্তরা।

মৃতের কাকি জানিয়েছেন, অভিযুক্তরা তাদের বাড়িতেও ঢুকে পড়ে এবং তার স্বামী ও সন্তানদের হুমকি দেয়। তিনি বলেন, ‘ওরা আমার সন্তান ও স্বামীকেও মেরে ফেলত। এমনকি আমাদের ফ্রিজ খুলেও তল্লাশি করেছে ওরা।’

এই ঘটনার পরেই গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মৃতের পরিবার ইতোমধ্যেই ছেলের শেষকৃত্য সম্পন্ন করেছে। ঘটনায় নয় জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে তফসিলি জাতি/ তফসিলি উপজাতি আইনের অধীনে অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব উইকে।

গ্রামের পরিস্থিতি খুবই উত্তেজক। ছেলের দেহের সৎকার করতেও পরিবার প্রথমে অস্বীকার করেছিল। তারপর জেলাশাসক উপযুক্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়। গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনার পরেই কংগ্রেস ও বহুজন সমাজ পার্টি জানিয়েছে, বিজেপি সরকারের নীতিই এজন্য দায়ী। কংগ্রেস সভাপতি ও দলিত নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীদের উপর সমানে অত্যাচার হচ্ছে।

খাড়গের দাবি, ভারতের মধ্যে মধ্যপ্রদেশে দলিতদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অত্যাচারের ঘটনা ঘটে। এই রাজ্যই হলো দলিতদের উপর অত্যাচারের গবেষণাগার।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটকেন্দ্রের ডাটাবেজ করা হবে : ইসি আলমগীর
Next Article মাদারীপুরে যুবককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 3 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই: ট্রাম্প

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে নামছে আমিরাত!

By Nayon Islam 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?