By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ৫
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ৫

Last updated: 2024/09/11 at 1:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালও রয়েছেন।

মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানা ও রিয়াজ মাহমুদ আয়নালের নামে জিএমপি বাসন থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ওসি মো. শাহিন উদ্দিন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জের সৌমিত্র সরকার। তবে অপর দুজনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। আটক ব্যক্তিত্বদের মধ্যে প্রাইভেটকার চালকও রয়েছেন।

পুলিশের তথ্যে জানা যায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করেন গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল। তারা একটি প্রাইভেটকার ভাড়া করেন এবং মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদহের উদ্দেশে রওনা করেন। এ তথ্য জেনে বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয়।

এক পর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমানসহ পুলিশ সদস্যরা প্রাইভেটকারটি সনাক্ত করেন এবং তাদের থানায় নিয়ে যান। দীর্ঘ কয়েক ঘণ্টা এ খবর গোপন রাখা হয়। পরবর্তী পর্যায়ে যাচাই-বাছাই করে ঝিনাইদহ পুলিশ রাত ৯টার দিকে নিশ্চিত হন আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী রয়েছেন, তিনি ঢাকার আদাবর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেপ্তারদের ঝিনাইদহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল
Next Article আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?