By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি আছে, মানতে নারাজ আইসিসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি আছে, মানতে নারাজ আইসিসি
খেলাধূলা

ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি আছে, মানতে নারাজ আইসিসি

Last updated: 2026/01/24 at 9:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
Share
SHARE

দুই দেশের সম্পর্ক এমনই তলানিতে গিয়ে ঠেকেছে যে, ভারতে বাংলাদেশি সন্দেহেই অনেককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল হিন্দু উগ্রবাদীদের হুমকিতে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) উগ্রবাদীদের হুমকিতে মাথা নত করেছে।

এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসি তাদের সঙ্গে আলোচনায় নিরাপত্তা ঝুঁকির কথা স্বীকার করেছে। বিশ্বকাপে খেলতে গেলে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে, বাংলাদেশের পতাকা বহন কিংবা জার্সি পরা যাবে না; তবে নিরাপত্তা ঝুঁকি আছে। বিসিবিকে এমন সব কথা জানায় আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল।

এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশ কোনোভাবেই ভারতে যেতে রাজি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আইসিসি কয়েক দফা বৈঠকের পরও বাংলাদেশের শঙ্কা আমলে নেয়নি।

বরং আইসিসি স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে নিয়ে তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারতে বাংলাদেশ জাতীয় দলের কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। সে কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি।

আইসিসি জানায়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে আইসিসি তিন সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করে। এ সময়ে আইসিসি স্বচ্ছ ও গঠনমূলক পদ্ধতিতে বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনা করে, যার মধ্যে ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

আইসিসির মূল্যায়নে সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব বিষয় এবং এর সামগ্রিক প্রভাব বিবেচনায় নিয়ে আইসিসি মনে করে যে প্রকাশিত টুর্নামেন্ট সূচি পরিবর্তন করা উপযুক্ত হবে না। একই সঙ্গে আইসিসি টুর্নামেন্ট সূচির অখণ্ডতা ও পবিত্রতা রক্ষা, অংশগ্রহণকারী সব দল ও সমর্থকদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতাকে ক্ষুণ্ন করতে পারে—এমন দৃষ্টান্ত স্থাপন এড়ানোর গুরুত্বও উল্লেখ করে।

বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে অনুরোধ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে তারা নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে কি না, তা নিশ্চিত করতে। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায়, আইসিসি তাদের প্রতিষ্ঠিত শাসন ও যোগ্যতা প্রক্রিয়া অনুসরণ করে একটি বিকল্প দল নির্বাচন করে। বিবৃতিতে জানিয়েছে আইসিসি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে বাংলাদেশি সন্দেহে আরও এক মুসলিম শ্রমিককে হত্যা
Next Article তারেক রহমানের সমাবেশ : প্রস্তুত পলোগ্রাউন্ড, তিন স্তরের নিরাপত্তা
আরো পড়ুন
জাতীয়

ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
জাতীয়

আগামী সপ্তাহে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রাও

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago
খুলনামহানগর

কয়েক ঘন্টার ব্যবধানে, খুলনায় আবারো যুবক গুলিবিদ্ধ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
খেলাধূলা

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

By Nayon Islam 23 hours ago
খেলাধূলা

নেইমারদের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে ব্রাজিল রাষ্ট্রপতির কড়া বার্তা

By Nayon Islam 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?