By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভারতে মাদ্রাসায় অর্থায়ন বন্ধ, চাকরি হারাতে যাচ্ছেন ২১ হাজার শিক্ষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতে মাদ্রাসায় অর্থায়ন বন্ধ, চাকরি হারাতে যাচ্ছেন ২১ হাজার শিক্ষক
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতে মাদ্রাসায় অর্থায়ন বন্ধ, চাকরি হারাতে যাচ্ছেন ২১ হাজার শিক্ষক

Last updated: 2024/01/12 at 6:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মাদ্রাসায় গণিত এবং বিজ্ঞানসহ কয়েকটি বিষয়ের প্রায় ২১ হাজার শিক্ষকের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে এই বিশাল সংখ্যক মাদ্রাসা শিক্ষক চাকরি হারাতে পারেন। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল শাসিত এই রাজ্যে তহবিল বন্ধের এই খবরটি এসেছে আগামী মে মাসের মধ্যে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে। উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ রয়টার্সকে বলেন, ২১ হাজারেরও বেশি শিক্ষক তাদের চাকরি হারাতে চলেছেন। এতে মুসলিম ছাত্র ও শিক্ষকেরা ৩০ বছর পিছিয়ে যাবে।

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিমরা সংখ্যালঘু। প্রায় ১৪২ কোটি জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মুসলিম জনগোষ্ঠী। তারা উত্তর প্রদেশের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ।

হিউম্যান রাইটস ওয়াচের মতো মানবাধিকার গোষ্ঠীগুলো মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের হুমকি ও হয়রানির অভিযোগ তুললেও এসব অস্বীকার করে আসছে দলটি।

প্রয়োজনীয় নথি পর্যালোচনা করে রয়টার্স বলেছে, ফেডারেল সরকার ২০২২ সালের মার্চ মাসে মাদ্রাসায় মানসম্পন্ন শিক্ষা প্রদানের স্কিম নামক কর্মসূচির অর্থায়ন বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের নথিতে দেখা গেছে যে, এটি বন্ধের আগে মোদির সরকার ২০১৭/১৮ এবং ২০২০/২১ অর্থবছরের মধ্যে এই কর্মসূচির অধীনে রাজ্যগুলোর জন্য কোনো নতুন প্রস্তাব অনুমোদন করেনি।

ভারত সরকার এই কর্মসূচির জন্য প্রায় ৩০০ কোটি রুপি তহবিল সংগ্রহ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এ সম্পর্কে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেয়নি। প্রোগ্রামটি চালিয়ে যাওয়া সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে এই অর্থায়ন বন্ধের কোনো কারণ উল্লেখ করা হয়নি। ২০০৯ সালে গৃহীত যে আইনে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিতের কথা বলা হয়, তার অধীনে সরকারি স্কুলগুলো ছিল। সরকারি তথ্য মতে, এই কর্মসূচির প্রথম ছয় বছরে ৭০ হাজারেরও বেশি মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হয়েছিল। কংগ্রেসের হাতে এই কর্মসূচি শুরু করেছিল ২০০৯/১০ সালে।

সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক একটি সরকারি প্যানেলের সদস্য শহীদ আক্তার বলেছেন, এই কর্মসূচিতে মুসলিম শিশুরা উপকৃত হয়েছে এবং এটি পুনরায় শুরু করা উচিত। রয়টার্সকে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীও চান শিশুরা ইসলামিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। কর্মসূচিটি টিকিয়ে রাখার জন্য আমি ইতিমধ্যে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি।’

উত্তর প্রদেশের মাদ্রাসার কর্মকর্তা জাভেদ গত বুধবার নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে গত বছরের অক্টোবরে এই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা বলেছেন। চিঠিতে তিনি বলেন, রাজ্য সরকার গত এপ্রিল থেকে শিক্ষকদের বেতন পরিশোধ করেনি এবং এই মাসে সম্পূর্ণ অর্থ প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

মোদিকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ‘শিক্ষকেরা এখনো সুচারুভাবে কাজ করছে এই আশায় যে, আপনার আন্তরিকতা সমস্যাটির সমাধান করবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি
Next Article মতিঝিলে অষ্টম তলা থেকে পড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 13 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?