By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারতের নিষেধাজ্ঞায় তছনছ বৈশ্বিক চালের বাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভারতের নিষেধাজ্ঞায় তছনছ বৈশ্বিক চালের বাজার
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভারতের নিষেধাজ্ঞায় তছনছ বৈশ্বিক চালের বাজার

Last updated: 2023/09/01 at 2:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্বের বৃহত্তম চাল সরবরাহকারী ভারত গত জুলাইয়ে দেশটির প্রধান একটি জাতের চালের চালান নিষিদ্ধ করার পর বিশ্বজুড়ে চাল সরবরাহে ব্যাপক সংকট দেখা দিয়েছে। ভারতের রপ্তানি নিষিদ্ধের পর থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোতে চালের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন দেশের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্যান্য রপ্তানিকারকরাও ভারতের মতো একই ধরনের ব্যবস্থা নিতে পারেন বলে শঙ্কা তৈরি হয়েছে। যে কারণে চাল ব্যবসায়ীরা বিশ্বের অন্যতম প্রধান এই খাদ্যশস্যের সরবরাহ সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে, গত বছরও ভাঙা চাল রপ্তানি নিষিদ্ধ এবং বিভিন্ন গ্রেডের চালের চালানের ওপর শুল্ক আরোপ করেছিল ভারত। দেশটির এমন পদক্ষেপে এক দশকেরও বেশি সময় ধরে চালের চলমান স্থিতিশীল বৈশ্বিক বাজার দরের অবসান ঘটে।

অভ্যন্তরীণ মূল্যস্ফীতির কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার বাসমতী ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত। এ কারণে বিশ্ববাজারে গম ও ভুট্টার দাম বেড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়া নবায়ন না করা ও ভারতের চাল রপ্তানীতে নিষেধাজ্ঞা পরপর এই দুই ঘটনা বিশ্বব্যাপী খাদ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতে চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গত এক মাসে দেশের অভ্যন্তরে খুচরা বাজারে চালের দাম ৩ শতাংশ বেড়েছে-এমন কারণ দেখিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার, যা ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে বিশ্ববাজারে বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত। আন্তর্জাতিক বাজারে এককভাবে ৪০ শতাংশের বেশি চাল রপ্তানি করে দেশটি। এর মধ্যে বাসমতী ছাড়া অন্যান্য সাদা চাল রপ্তানি হয় প্রায় ২৫ শতাংশ। বাকিটা উচ্চমানের বাসমতী চাল।

ভারতের খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে দেশটিতে চালের দাম ১১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু গত মাসেই চালের দাম বেড়েছে ৩ শতাংশ। এ ছাড়া বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ভারতীয় চালের আন্তর্জাতিক বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ। এসব কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্থিতিশীল ও মূল্যবৃদ্ধি রোধ করতে বাসমতী ছাড়া অন্য সব চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার।

ভারতের এ পদক্ষেপের পর বিশ্ববাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশে চাল রপ্তানিতে দাম বাড়ানো হয়েছে। যেমন ভারতের ৫ শতাংশ ভাঙা পারবয়েলড জাতের প্রতি মেট্রিক টন চালের দাম চলতি সপ্তাহে ৪২১ থেকে ৪২৮ ডলারের মধ্যে ছিল। গত শুক্রবার তা ছিল ৪২৪ দশমিক ৫০ ডলার। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই দাম গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

থাইল্যান্ড ও ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। সাম্প্রতিক সময়ে এই দুটি দেশের ৫ শতাংশ ভাঙা চালের দামও বেড়েছে। এর মধ্যে থাইল্যান্ডের রপ্তানি করা চালের দাম গত দুই বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। আর ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার আগে থেকেই ভিয়েতনামে এ ধরনের চাল বেশি দামে বিক্রি হচ্ছিল।

চাল আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলেছেন, বাজারে নতুন কোনো পরিবর্তন না এলে সামনের দিনগুলোতে চালের দাম আরও বাড়তে পারে।

এদিকে বিশ্বের অন্যতম দুই শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন ও রাশিয়ার শস্য মূলত কৃষ্ণসাগর দিয়ে পরিবহন করা হয়। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এ পথে শস্য পরিবহন বাধাপ্রাপ্ত হয়, যার প্রভাব পড়ে বৈশ্বিক বাজারে।

সমস্যা সমাধানে গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ‘কৃষ্ণসাগর শস্য চুক্তি’তে সই করে। তবে সর্বশেষ গত সপ্তাহে রাশিয়া চুক্তিটি আর নবায়ন না করায় চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এ কারণে আবার গম ও ভুট্টার দাম বাড়তে শুরু করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উৎপাদন খরচের অর্ধেক দাম বিপাকে পাটচাষিরা
Next Article কক্সবাজারে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?