By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভারী বৃষ্টি উপেক্ষা করে খুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ভারী বৃষ্টি উপেক্ষা করে খুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ভারী বৃষ্টি উপেক্ষা করে খুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Last updated: 2024/07/11 at 6:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

‘পুলিশ কিংবা বৃষ্টি আমরা কোন বাঁধাকে ভয় পাইনা’ খুবি শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি : সরকারি চাকরিতে কোটা পুনর্বাহলের রায় বাতিল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে টানা অষ্টম দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভারী বৃষ্টি উপেক্ষা করে খুলনার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা খুলনা-ঢাকা, বাগেরহাট-খুলনা, যশোর-খুলনা ও সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করেন।

তবে দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে পুলিশ তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হয়। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমবেত হয়ে নগরীর জিরো পয়েন্টের মহাসড়ক অবরোধ করেন।

দুপুর ৪টার দিকে কয়েক শত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সমবেত হয়। এসময় তারা হাতে প্লাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেয়। এসময় তাঁদের হাতে জাতীয় পতাকা, ঢোল, প্ল্যাকার্ডসহ বিভিন্ন ব্যানার ছিল। এ সময় পুরো খুলনার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

তবে সরেজমিন ঘুরে দেখা যায়, বিক্ষোভ মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ জলকমানসহ ও সশস্ত্র অবস্থান নেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পুলিশ প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে পুলিশদের সরিয়ে দেয়। পরে আন্দোলনকারী প্রতিনিধির সাথে কথা বলে তারা খান জাহান আলী সেতুতে কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা প্রদান করে। এরপর শিক্ষার্থীরা তাদের কর্মসূচির স্থান পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয়।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা ওয়াশরুম ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভেতরের পুলিশ ফাঁড়িতে গিয়েছিল। অন্য কোন উদ্দেশ্যে নয়।’

এদিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর জিরো পয়েন্ট। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘পদ্মা, মেঘনা, যমুনা, কোটাপ্রথা চাই না,’ ‘খুলনা বিশ্ববিদ্যালয় নেমেছে, রাজপথ কেপেছে,’ ‘ছাত্রসমাজ নেমেছে, রাজপথ কেপেছে,’ ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ছাত্রসমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ এমন নানান স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কোন বাঁধাকে ভয় পাই না। কোন শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবেনা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে সরবোনা। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকবো।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজাদ বলেন, ‘কোন ধরনের শক্তি আজ আমাদের আটকাতে পারবেনা। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো। বৈষম্যমূলক কোটা বাতিল না হলে আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে, মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
Next Article মনিরামপুরে ট্রলির চাপায় নিহত ১
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?