By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভালো নেই নড়াইলের বাঁশ-বেতের কারিগররা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > ভালো নেই নড়াইলের বাঁশ-বেতের কারিগররা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

ভালো নেই নড়াইলের বাঁশ-বেতের কারিগররা

Last updated: 2025/01/18 at 4:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নড়াইলে বাঁশ আর বেতকেই জীবিকার প্রধান বাহক হিসাবে আঁকড়ে রেখেছে প্রায় দুই শতাধিক নারী কারিগররা। বংশ পরম্পরায় এই বাঁশ-বেতই তাদের প্রধান জীবিকার উৎস। কিন্তু দিন দিন বাঁশ-বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে। যার ফলে ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের ঋষি পল্লীর প্রায় ২ শতাধিক নারী। জীবন জীবিকার তাগিদে তবুও বাবা-দাদার এই পেশাকে এখনও ধরে রেখেছেন তারা। সরেজমিনে ঋষি পল্লীতে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতে নারীরা তাদের নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় হরেক রকম বাঁশ ও বেত দিয়ে তৈরি করছেন খোল, চাঙ্গই, চাটাই, খোলুই, মোড়া, দোলনা, কুলাসহ নানান পণ্য। এক পাড়ায় সারি সারি বসা এই নারী কারিগররা সুখ-দুঃখের কথা আলাপচারিতার মধ্যে দিয়ে শেষ করছে এক একটি পণ্য তৈরির কাজ। তাদের সঙ্গে কোনো কোনো পরিবারে পুরুষরাও সহযোগিতা করছেন। কাজের ফাঁকে গীতা রানী ঢাকা মেইলকে বলেন, আমরা দুই তিনশ পরিবার এখানে বসত করি। এই, চালন, কুলো, খালোই, ডোল, ঝুঁড়ি বানায় বিক্রি করি। আমাদের বিটারা (পুরুষ) এগুলো হাটে নিয়ে যায়। হাটে নিয়ে বিক্রি করে যে টাকা হয় তাই দিয়ে ছেলে-পেলেকে খাওয়াই, নিজেরা খাই, লেখাপড়া করায়, তাদের খাওয়ায়, কোনো রকম কষ্টে আমাদের জীবন যাপন করতে হচ্ছে। সন্ধ্যা রানী বলেন, মা-বাবা এই কাজ শিখাইয়াছে। বাঁশ কিনে প্রথমে আমরা ছেদাই। তারপর বেতি বানায়, হিত তুলি, তার কেনাকাটা করি। চাক দিয়ে ডালি বানায় বান্দি। তারপর চালন, কুলা, ধামা বানাই। পরে জয়পুর, ওড়াকান্দি, হিজলডাঙ্গা, কালিয়া, কাটাগড়া, ইতি কান্দিসহ বিভিন্ন মেলায় এই নিয়ে যায়। সরকার যদি বিনা সুদে টাকা দিত তাহলে ভালোভাবে কাজ করতে পারতাম। ঋষি পল্লীর দীলিপ কুমার বিশ্বাস বলেন, বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় কুটির শিল্পের চাহিদা আর তেমন নেই। তাছাড়াও দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ ও বেত। এখন আর আগের মতো বাড়ির আশপাশে বাঁশ ও বেত গাছ রাখছে না কেউ। সেগুলো কেটে বিভিন্ন চাষাবাদসহ ঘরবাড়ি তৈরি করছে মানুষ। তাই কাঁচামাল আর আগের মতো সহজেই পাওয়া যায় না। এখন আর যেখানে সেখানে দেখা মেলে না বাঁশ ও বেত ঝাঁড়। তাছাড়াও প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যের পণ্য টেকসই ও স্বল্পমূল্যে পাওয়ায় সাধারণ মানুষের চোখ এখন সেগুলোর ওপর। ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সজিবুর রহমান বলেন, বেত শিল্পের দুর্দিনে আউড়িয়ার ঋষি পল্লীর দুই থেকে তিনশ নারী কারিগর বাঁশ ও বেতশিল্পকে আঁকড়ে ধরে আছেন। অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও পূর্ব পুরুষের হাতেখড়ি এই পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তারা। বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় স্বল্প আয়ের এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তাদের এই শিল্পকে টিকিয়ে রাখতে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে। এ বিষয়ে নড়াইল জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমী রানী মজুমদার বলেন, বাংলার ঐতিহ্য বাঁশ ও বেতের সামগ্রী টিকিয়ে রাখতে এই শিল্পের সঙ্গে জড়িতদের আর্থিক সহযোগিতা করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন টাকা ছাপানোয় বাড়ছে মূল্যস্ফীতি: মির্জা ফখরুল
Next Article মোল্লাহাটে জামায়াতের সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?