By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে শিরোপা উল্লাস রিয়ালের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে শিরোপা উল্লাস রিয়ালের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে শিরোপা উল্লাস রিয়ালের

Last updated: 2024/01/15 at 3:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : স্প্যানিশ সুপার কাপের সব শেষ আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় রিয়াল মাদ্রিদের। তবে এবার সেই বার্সা পাত্তাই পেল না লস ব্লাঙ্কোরা কাছে। রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে কাতালানদের ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিনে সৌদি আরবের রিয়াদে ম্যাচের শুরু থেকেই বল পজেশনে রেখে খেলতে থাকে রিয়াল। প্রথম তিন মিনিটেই দুইবার প্রতিপক্ষ রক্ষণে ভীতি ছড়িয়েছে আনচেলত্তির শিষ্যরা। অপরদিকে দুই মিনিট পর প্রতি আক্রমণে কাতালানরাও জবাব দিয়েছিল বেশ। তবে ম্যাচের সপ্তম মিনিটে প্রথম লিড নেয় লস ব্লাঙ্কোসরা।

মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের পাস পেয়ে যান ভিনি। ক্ষিপ্রগতির দৌড়ে বার্সা গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস। গোল করেই উদযাপনে মাতেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সিউউউ। বার্সা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়ার আগেই ৩ মিনিটের ব্যবধান লিড বাড়িয়ে ২-০ করেন ব্রাজিল তারকা ভিনি।

ডানপ্রান্ত ধরে দানি কারভাহালের লম্বা করে বাড়ানো বল ধরে রদ্রিগো বক্সে ঢুকে বাড়ান ভিনিসিউসের উদ্দেশ্যে। দারুণভাবে স্লাইড করে বলকে জালে জড়ান ভিনিসিয়ুস। ম্যাচের শুরুতেই দ্রত দুই গোল খেয়ে দিশেহারা কাতালানরা এরপর আগ্রাসী হয়ে ওঠে। তবে পরপর কয়েকটি আক্রমণে গিয়েও কাঙ্ক্ষিত গোল পায়নি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

অবশেষে ম্যাচের ৩৩ মিনিটে সাফল্য পান লেভান্ডোভস্কি। বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে ব্যবধান কমান এই স্ট্রাইকার। তবে ব্যবধান কমিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জাভির শিষ্যরা। ম্যাচের ৩৯ মিনিটে ডি বক্সেই ভিনিসিয়ুসকে ফাউল করে বসেন কাতালানরা।

সেই পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করতে কোনো ভুল করেননি ব্রাজিল তারকা। আর এতে এল ক্লাসিকোর ইতিহাসে রেকর্ডও করেন এই তারকা। একবিংশ শতাব্দীতে ক্লাসিকোতে তার চেয়ে দ্রুততম সময়ে হ্যাটট্রিক করতে পারেননি আর কোনো ফুটবলার। ম্যাচে প্রথমার্ধে আর গোলের দেখা না হলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে আরও আক্রমান্তক হয়ে ওঠে আনচেলত্তির শিষ্যরা। বেশ কিছু সুযোগও পেয়েছিল। কিন্তু তাদের আক্রমণগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য কেউই ভিনিসিয়ুসের মতো হতে পারেননি। ৬৪ মিনিটে রদ্রিগোর গোলে বার্সাকে ঘুরে দাঁড়ানোর আশা আরও কঠিন করে তোলে রিয়াল।

গোল খেয়ে দিশেহারা বার্সার আরও বিপদ বাড়ে ম্যাচের ৭০ মিনিটে। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখে মাঠ ছাড়ে বার্সা তারকা আনেন আরাউহো। ম্যাচের বকি সময়ে আর কেউ গোলের দেখা না পেলে ৪-১ গোলের জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা। আর এবার নিয়ে ১৩বার এই শিরোপা ঘরে তোলে রিয়াল।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ২ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ১
Next Article আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?