By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু
জাতীয়

ভুট্টা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

Last updated: 2025/06/04 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টা ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার (৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে মাটিতে পড়ে থাকা তারের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম (২৩)। আহত অবস্থায় শ্রমিক রব্বানী (৩২), শাহিন আলম (৩৫) ও জয় ইসলামকে (৩০) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রব্বানী ও শাহিনকে মৃত ঘোষণা করেন। জয়কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, ওই ভুট্টাখেতের ওপর দিয়ে বিদ্যুতের তার গেছে। একটি তার ছিঁড়ে নিচে পড়ে ছিল। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিল। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকেরা বিদ্যুতায়িত হন। এতে মর্মান্তিক প্রাণহানি ঘটে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন।
নিহত শাহিন আলমের ভাই শাহিনুর রহমান বলেন, ‘বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণেই আজ আমার ভাইসহ তিনজনের প্রাণ গেল। যদি লাইনগুলো নিয়মিত চেক করা হতো, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না।’
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। একজনকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি
Next Article ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?