By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার
আন্তর্জাতিকজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

Last updated: 2021/06/25 at 9:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ২৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধপথে ইউরোপে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৪ জুন) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

তিউনিসিয়ার কোস্টগার্ড বলছে, উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি এবং ৩ জন মিসরীয় নাগরিক। অবৈধভাবে ভ্রমণের সময় নৌকা ক্ষতিগ্রস্ত হলে তারা সাগরে ভাসছিলেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, তিউনেসীয় নেীবাহিনীর সহায়তায় ভুক্তভোগীদের উদ্ধার করে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন গুয়ের্দেন বন্দরে নেওয়া হয়। বন্দরটি লিবিয়া সীমান্তের ঠিক পাশেই অবস্থিত। সেখান থেকে উদ্ধারকৃত অভিবাসীদের আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।

আইওএম জানিয়েছে, উদ্ধারকৃত অভিবাসীদের তিউনেসীয় জেরবা দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে চলতি বছরের জানুয়ারি থেকে তিউনেসিয়ায় এক হাজারেরও বেশি অভিবাসী আটক হয়েছেন এবং দিনে দিনে এই সংখ্যাটি বাড়ছে।

জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজারেরও বেশি অভিবাসী অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে লিবিয়া থেকে রওয়ানা হয়েছিলেন। গত বছরের প্রথম চার মাসের তুলনায় যা ৭০ শতাংশেরও বেশি।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মোঙ্গি স্লিম জানিয়েছেন, অভিবাসীদের আশ্রয় দেওয়ার জন্য তিউনেসিয়ায় তৈরি করা কেন্দ্রগুলো এখন পূর্ণ হয়ে গেছে।

জাতিসংঘের তথ্য মতে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত কমপক্ষে ৭৬০ জন অভিবাসী মারা গেছেন। গতবছর এই সংখ্যাটি ছিল এক হাজার ৪০০ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ রিমান্ডেও অস্বীকার করেছেন আসামীরা
Next Article ডোপ টেস্টে পজিটিভ হলে সরকারি চাকরি হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?