By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে ফিরে যা বললেন এনটিআর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে ফিরে যা বললেন এনটিআর
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে ফিরে যা বললেন এনটিআর

Last updated: 2024/01/02 at 2:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইংরেজি নববর্ষকে বরণ করতে জাপানে গিয়েছিলেন তেলুগু তারকা জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) জাপানে ছিলেন তিনি। হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। পূর্ব এশিয়ার দ্বীপদেশ জাপানে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হানে। আর সেসময় সেখানে ছিলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা। তাঁর চিন্তায় পরিবার ও অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি। জাপানিজদের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইটারে (এক্স) অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ ভারতে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’

এ ছাড়া ভূমিকম্পের খবর শোনা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা এসএস রাজমৌলি। টুইটারে নির্মাতা লিখেছেন, ‘কয়েক দফার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাপানের জন্য খারাপ লাগছে। আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা দখল করে আছে দেশটি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য চিন্তা হচ্ছে।’

উল্লেখ্য, বর্তমানে কোরাতালা শিবা পরিচালিত ‘দেবারা’ চলচ্চিত্রে কাজ করছেন জুনিয়র এনটিআর। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

প্রসঙ্গত, জাপানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া জাপানের নতো অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পে গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।

স্থানীয় প্রশাসনের বারত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে এবং গুরুতর আহত হয়েছে আরও ১৪ জন। নিহতদের অর্ধেকই নতো অঞ্চলের সমুদ্র উপকূলীয় অঞ্চল ওয়াজিমার। মূলত ভূমিকম্পের পরপরই বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুনামি সতর্কতা তুলে নিল জাপান, নিহত বেড়ে ৪৮
Next Article চিতলমারীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?