By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভেড়ামারায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভেড়ামারায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

ভেড়ামারায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Last updated: 2023/08/13 at 4:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্দ্যোগে প্রেসক্লাবের সামনে শনিবার  বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্ষন্ত সন্ত্রাসীদের গুলিতে নিহত ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনসাধারন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকের স্ত্রী বীথি রানী দে, প্রবীণ শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, অমর চাঁদ কুন্ডু, অসিম কুন্ডু  প্রমুখ।

বক্তরা বলেন, সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান শোভন ও তার ক্যাডার বাহিনীকে  যারা আশ্রয় বা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হামলার নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান শোভন একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এ পর্যন্ত বহুজনকে আহত করেছে। আগামী দুর্গাপূজা উদ্যাপনে মেলার মাঠ দখল নিতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায় এই শোভন ও তার ক্যাডার বাহিনী। অস্ত্র উদ্ধারসহ সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সঞ্জয়ের খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দাবি করে।

উল্লেখ্য, গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে  ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় কর্মকাণ্ড শেষ করে শহরের গোডাউন মোড় এলাকায় তার বাড়িতে ফিরছিলেন। বাসায় ঢোকার সময় আগে থেকে সেখানে কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের (জাসদ) ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে অবস্থান করা ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসীদল সঞ্জয় প্রামানিককে লক্ষ্য করে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার সময় সঙ্গে থাকা রিপন হোসেন ও শ্যামল সরদার নামে দুই কর্মী বাঁধা দিতে গেলে তাদের কেউ আহত করা হয়। এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এছাড়াও তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করা হয়। আহতদের শরীরে জখমের চিহ্ন আছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়সহ তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত সঞ্জয় কুমার প্রামাণিক কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। ৮দিন মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ে বুধবার (৯ আগস্ট)  সকাল ৯টার সময় ঢাকা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ ভেড়ামারায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের অফিসের পাশে ডাকবাংলার সামনে জড়ো হয়। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলের সিঙ্গিয়া বাজারে শান্তি সমাবেশ
Next Article বাংলাদেশে কাজ পেতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলো নাইকো: এফবিআই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 45 minutes ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?