
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারার পশ্চিম বাহিরচর বার মাইল দাখিল মাদরাসায় সোমবার বিকালে মাদরাসা চত্বরে বৃক্ষ রোপণ করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহেল মারুফ ও তার সহধর্মিনী ফারহানা ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, অত্র মাদ্রাসার সুপার মাসুদ করিম প্রমুখ।