By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভেড়ামারায় মাদক ও জুয়ায় আসক্ত ছেলেকে থানায় দিলেন বাবা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ভেড়ামারায় মাদক ও জুয়ায় আসক্ত ছেলেকে থানায় দিলেন বাবা
কুষ্টিয়া

ভেড়ামারায় মাদক ও জুয়ায় আসক্ত ছেলেকে থানায় দিলেন বাবা

Last updated: 2025/04/30 at 5:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে (৩৬) থানায় দিলেন বাবা নুরুল ইসলাম। বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে আসামী করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৩২ তাং-২৯-০৪-২০২৫ ইং। আজ বুধবার সকালে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত বিপ্লব হোসেনকে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ। বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানা ও বাদী নুরুল ইসলাম সুত্রে জানা গেছে, বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের বড় ছেলে। সে প্রতারক, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকা জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছে। আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে। হাসপাতালে ভর্তি ছিলাম। তার মা জুলেখা বেগমকে হাতের আঙ্গুল ভেঙে দেয়। সে আমাকে (নুরুল ইসলাম) হাসুয়া দিয়ে হত্যা করার চেষ্টা করে। প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে।
আরো জানা যায়, অনলাইন জুয়ার ডিলারদের লোভনীয় অফারে আকৃষ্ট হয়ে সর্বস্ব হারাতে বসেছেন ভেড়ামারা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রত্যেকটি পরিবার থেকে এ খেলায় যুক্ত হয়ে পথে বসেছেন অনেক পরিবার। গ্রামগুলো যেন অনলাইন জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। একাধিক ডিলারদের তত্ত্বাবধানে এ নেশায় আকৃষ্ট হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। যার ফলে পারিবারিকভাবে অশান্তি, বিবাহবিচ্ছেদ, কলহসহ ও পড়াশোনা বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। অনলাইন জুয়ার ভয়াল এ গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
অর্থের লোভে পড়ে আসক্ত হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ শিক্ষার্থী ও তরুণরা। জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন তাদের অনেকে। এতে বেড়েছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। এ সুযোগে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন অনলাইন জুয়াচক্রের ডিলাররা, হয়েছেন লাখ লাখ টাকার মালিক। চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।
বিপ্লব হোসেনের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। বিপ্লব হোসেন লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে।
বিপ্লব হোসেনের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লব হোসেন নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়। জমি বিক্রির টাকা জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত করে তা খরচ করে। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্যাতন করতো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লব হোসনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান
Next Article জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা, ইবিতে সাংবাদিককে মারধর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়া

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস ডুবিতে কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
কুষ্টিয়া

খোকসায় গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
কুষ্টিয়া

খোকসা নিত্য গোপালের ভেজাল গুড় কারখানায় জরিমানা

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?