By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব
জাতীয়

ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

Last updated: 2025/09/30 at 3:12 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার এ ব্যাপারে অবগত এবং সর্বোচ্চ সতর্ক রয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।
প্রেস সচিব বলেন, দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।
প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।
শফিকুল আলম বলেন, আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি, তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।
প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
Next Article জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 26 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 27 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 28 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
অর্থনীতিজাতীয়

এক ঘণ্টা কমিয়ে ব্যাংক লেনদেন ১০টা থেকে ৩টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?