By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে : এসএম কামাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে : এসএম কামাল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে : এসএম কামাল

Last updated: 2023/05/06 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সোহেল বিশ্বাস : সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখিয়ে আর্ন্তজাতিক মহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। এজন্য তারা সাধারণ ভোটারদের হুমকি ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে নিরুৎসাহিত করছে। ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্র রুখতে হবে। শুক্রবার বিকালে সিটি নির্বাচন উপলক্ষে মহানগর মহিলা যুবলীগের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর মহিলা যুবলীগের আহবায়ক এড. রাবেয়া ওয়ালী করবী। সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আফরোজা জেসমিন বিথী, চিশতী মোস্তারী বানু, নাসরিন ইসলাম তন্দ্রা, এড. হালিমা খাতুন শিউলি, দিপ্তী বিশ্বাস।

সমাবেশে এসএম কামাল আরও বলেন, সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত কোন প্রার্থী দেয়নি। এখন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ প্রমান করতে চায়। এ কারণে সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ভোটারকে উপস্থিত করে তাদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে। নির্বাচন আচরণবিধি মেনে সকল প্রচারনা কার্যক্রম চালাতে হবে। নির্বাচন বিতর্কিত করতে দলে অনুপ্রবেশ করলে তাদেরকে চিহ্নিত করতে হবে।

মহানগর যুব মহিলা লীগ নেত্রী এড. রাবেয়া ওয়ালী করবীর সভাপতিত্বে এবং আইরিন চৌধুরী নীপার পরিচালনায় উপস্থিত ছিলেন এস এম আকিল উদ্দিন, ফাতেমা জাহান সীমা, কাকলী নাহার, ফৌজিয়া আহমেদ নূপুর, জাকিয়া আফরিন, শমরিতা আফরোজ লোপা, জেসমিন আক্তার, এড. আফরোজা রোজী, রেহেনা পারভিন, লক্ষ্মী দাস, রেশমা আক্তার, তারানা তাবাস্মুম শোভা, রেহেনা মোর্তজা লিপি, আমেনা রহমান পিয়া, আফরোজা খানম খুশি, লীনা পান্ডে, নাজমা খাতুন মুন্নি, ফাতেমা রহমান মিতা, উম্মুর বেদা, রওশন আরা রীমা, শায়লা ইসলাম রুমা, মাহাবুবা সুমি, নাজমা হোসেন, সামিরা সুলতানা, নিলুফা শারমিনসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ
Next Article চলতি মাসেই আন্দোলনের যৌথ রূপরেখার ঘোষণা বিএনপি ও বিরোধী দলগুলোর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?